এক্সপ্লোর

Car Fire : রাজাবাজারে ব্যস্ত রাস্তায় দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, এলাকায় চাঞ্চল্য

Kolkata Fire : একে একে পর পর ফাটে গাড়ির চাকাগুলি। তীব্র চাকা ফাটার যে আওয়াজে এলাকায় তৈরি হয় তীব্র চাঞ্চল্য। কিছুটা সময় রাজাবাজারের ব্যস্ত রাস্তায় বন্ধ করে দেওয়া হয় যান চলাচল।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : শিয়ালদা স্টেশনের পর এবার রাজাবাজার। ফের দাঁড়িয়ে থাকা গাড়িতে হঠাৎ আগুন। রাজাবাজারে ট্রাম ডিপো ও ভিক্টোরিয়া কলেজের মাঝের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লেগে যায়। সোমবার সকালে মাঝরাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িটি দাউদাউ করে জ্বলে ওঠে। যার জেরে মুহূর্তে ব্যস্ত এলাকায় ছড়ায় আতঙ্ক।

গাড়িতে আগুন লাগার প্রায় মিনিট দশেক পর এলাকায় এসে পৌঁছয় দমকল। যার মাঝে আগুনে ঝলসে যায় গাড়িটি। একে একে পর পর ফাটে গাড়ির চাকাগুলি। তীব্র চাকা ফাটার যে আওয়াজে এলাকায় তৈরি হয় তীব্র চাঞ্চল্য। কিছুটা সময় রাজাবাজারের ব্যস্ত রাস্তায় বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। ঘটনাস্থলে দমকল পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভায়। ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রাজাবাজারের ব্যস্ত রাস্তায় ভিক্টোরিয়া কলেজ ও রাজাবাজার ট্রাম ডিপোর মাঝে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। গাড়িতে কেউ সেসময় ছিলেন না।  সাদা একটি স্করপিও গাড়ি দাউদাউ করে জ্বলতে দেখে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। বন্ধ হয়ে যায় ব্যস্ত রাস্তায় যান চলাচল। মিনিট দশেক ধরে গাড়িটি জ্বলে কার্যত ভস্মীভূত হয়ে যায়। আগুনের তাপ এতটাই বেশি ছিল যে পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। একের পর এক চাকা ফাটা শুরু হতে আতঙ্কে বন্ধ করে দেওয়া হয় ভিক্টোরিয়া কলেজের গেট। প্রায় মিনিট দশ গাড়িটিতে আগুন জ্বলার পর সেখানে পৌঁছয় দমকল। যারা আগুন নেভায়।

প্রসঙ্গত, দিন দশেক আগে শিয়ালদা স্টেশনের বাইরে পার্কিংয়ে দাঁড়ানো পুলিশের গাড়িতে আচমকা আগুন লেগে চাঞ্চল্য ছড়ায়। তবে সে সময় গাড়িতে কোনও পুলিশ কর্মী ছিলেন না। আগুনে ক্ষতিগ্রস্ত হয় পাশে দাঁড় করিয়ে রাখা ২টি মোটরবাইক। দমকলের ২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ১১টা নাগাদ ওই ঘটনা ঘটেছিল। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

আরও পড়ুন- জঙ্গলে পোড়া গাড়ি, ভিতরে পুড়ে কাঠ দেহ...কী হয়েছিল? তদন্তে পুলিশ

সেরা শিরোনাম

Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget