এক্সপ্লোর

South Kolkata Fire: গভীর রাতে দক্ষিণ কলকাতার এই বাজারে বিধ্বংসী আগুন

রাত দেড়টা নাগাদ কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: গভীর রাতে দক্ষিণ কলকাতার রামগড় বাজারে বিধ্বংসী আগুন। পুড়ে খাক ৪০ টি দোকান। রাত দেড়টা নাগাদ কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে, ঘিঞ্জি বাজার এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ৭ টি ইঞ্জিনের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কী থেকে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল। 

কিছুদিন আগে আনন্দপুরের গুলশন কলোনিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছিল। বহুতলের নীচে থাকা রাসায়নিক গোডাউনে লেগেছিল আগুন। ভিতরে প্রচুর দাহ্য বস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হচ্ছে। এক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। পাশেই দোকান, বসতি থাকায় বেড়েছিল দুশ্চিন্তা।  

সম্প্রতি বছর ঘুরতে না ঘুরতেই এজরা স্ট্রিটে ফের আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে যায় বৈদ্যুতিন সামগ্রীর বাজার। দমকলের ২০টি ইঞ্জিনের লড়াইয়ে ভোরে লাগা আগুন নিভল বেলায়। বারবার অগ্নিকাণ্ডের জেরে প্রশ্নের মুখে নজরদারি। এক বছরের ব্যবধানে কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ড। আর তাতে কখনও গিয়েছে প্রাণ, কখনও হয়েছে ক্ষয়ক্ষতি।                                           

কিন্তু কেন বারবার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে? কোথায় দমকল, পুরসভা, পুলিশের নজরদারি? অগ্নিকাণ্ডের পরই কেন যত তৎপরতা? অগ্নিকাণ্ডে রাশ টানতে রাজ্যস্তরে কমিটি গঠন করেছে নবান্ন। বৈঠক হয়েছে পুরসভাতেও। আগুন নিয়ন্ত্রণে নানা প্রস্তাব-পরামর্শ উঠে এসেছে। তারপরও শহরে অগ্নিকাণ্ড কমছে না?                                  

এর আগেও ২০২৪-এর ২৩ অক্টোবর আগুন লাগে এজরা স্ট্রিটে। কাঠের বাক্স তৈরির কারখানা থেকে আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সেই ঘটনার পর ফের ভয়াবহ আগুন এই এজরা স্ট্রিটেই। সাত সকালে এজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন লাগে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন পৌঁছেছে। দোকানের ভেতর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার নেয় গোটা এলাকায়। আগুনের গ্রাসে চলে যায় পাশের বহুতল। কালো ধোঁয়ায় ঢাকে আকাশ।

 

সেরা শিরোনাম

Rejinagar By Elections: 'শুভেন্দু অধিকারী তুমি প্রস্তুত থাকো, তোমাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে হটাব', বললেন হুমায়ুন কবীর
'শুভেন্দু অধিকারী তুমি প্রস্তুত থাকো, তোমাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে হটাব', বললেন হুমায়ুন কবীর
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Nandigram-Reginagar By-Polls LIVE: পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget