এক্সপ্লোর

RG Kar Protest :মহাষ্টমীর সন্ধেয় আরও বড় আন্দোলনের ডাক, ধর্মতলায় বিরাট সমাবেশ জুনিয়র ডাক্তারদের !

সিসিইউতে ডাক্তারদের কড়া নজর অনিকেতের উপর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা। 

সন্দীপ সরকার, কলকাতা : অনশনরত অনিকেতের অবস্থা 'সঙ্কটজনক'। জানিয়েছেন চিকিৎসকরা।  লিভার ঠিকমতো কাজ করছে না বলে আশঙ্কা। সেই সঙ্গে কিডনির সমস্যাও রয়েছে। আগে থেকেই রক্তচাপ সংক্রান্ত সমস্যা ছিল অনিকেতের। তার জেরেই বেড়েছে জটিলতা। সিসিইউতে ডাক্তারদের কড়া নজর অনিকেতের উপর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা। 

মহাষ্টমীর সন্ধেয় ধর্মতলার অনশন মঞ্চে মহা সমাবেশের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। এই সমাবেশে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সমাবেশের পর বিভিন্ন জায়গায় বিলি করা হবে জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি-সম্বলিত লিফলেট।

অন্যদিকে, পুজো মণ্ডলে স্লোগান দেওয়ার অভিযোগে ধৃত ৯ জনের পরিবারের পাশে থাকার বার্তা দিতে আজ তাঁদের বাড়িতে যাবেন জুনিয়র ডাক্তাররা। সোদপুরে নিহত চিকিৎসকের বাড়ির সামনে ধর্নায় বসেছেন মা-বাবা। আজ সেখানেও যাবেন জুনিয়র ডাক্তাররা।  

১০ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের অনশনের ৫ দিন পার হয়ে গিয়েছে।  ধর্মতলার ধর্নামঞ্চে আসছেন একের পর এক সিনিয়র চিকিৎসকরা। শুক্রবারই আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে আসছেন IMA-র সর্বভারতীয় সভাপতি আর ভি অশোকন। বিকেলে ক্রিক রো-র IMA-র অফিসে সাংবাদিক বৈঠক করবেন তিনি। অন্যদিকে, অনশনরত জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সিনিয়র চিকিৎসকরা। অষ্টমীর সকালে তাঁদের অনেকেই এসেছেন ধর্মতলার ধর্নামঞ্চে। জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানাতে সাধারণ মানুষও  ধর্নামঞ্চের পাশেই প্রতীকী অনশন করছেন। তাঁদেরও মহা সমাবেশে পাশে থাকার ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।  

ইতিমধ্যেই  প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে আইএমএ বেঙ্গল শাখার তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাঁদের তরফে বার্তা দেওয়া হয়েছে,  'জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন চলছে, অনশনরত চিকিৎসকরা অসুস্থ হয়ে পড়ছেন। সমগ্র চিকিৎসক সমাজকে চিন্তিত ও আশঙ্কিত করে তুলেছে। প্রশাসন বাড়তি উদ্যোগ নিয়ে অনতিবিলম্বে সমাধানে সচেষ্ট হোন। না হলে চরম পদক্ষেপ নেওয়া ছাড়া চিকিৎসক সমাজের আর কোনও উপায় অবশিষ্ট থাকবে না'  

সবমিলিয়ে চাপ বাড়ছে সরকারের উপর। এখন কি মীমাংসার পথে এগোবে সরকার ? বলবে সময়। 

আরও পড়ুন- খালি পেটে এই ফলের রস খাচ্ছেন তো? ভাল থাকবে চুল-ত্বক, কমবে সর্দি-কাশি, এমনকি পেটের সমস্যাও 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget