এক্সপ্লোর

Money Recovered: থানা থেকে ঢিলছোড়া দূরত্ব, শহরে ফের টাকার পাহাড়ের হদিশ মিলল, গ্রেফতার ৯ 

Kolkata News: টাকার উৎস নিয়ে সদুত্তর দিতে না পারায় ন'জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা হাওয়ালার টাকা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

আবির দত্ত, কলকাতা: শহরে ফের হদিশ মিলল টাকার পাহাড়ের। বড়বাজার থানা (Burrabazar Police Station) থেকে ঢিল ছোড়া দূরত্বে মিলল হদিশ। সেখানে হানা দিয়ে কলকাতা (Kolkata Police) পুলিশের গুন্ডা দমন শাখা প্রায় ৫৯ লক্ষ টাকা উদ্ধার করল। টাকার উৎস নিয়ে সদুত্তর দিতে না পারায় ন'জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা হাওয়ালার টাকা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের (Money Recovered)। 

পুলিশের গুন্ডা দমন শাখা প্রায় ৫৯ লক্ষ টাকা উদ্ধার করল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে প্রায় ছয় থেকে সাত ঘণ্টা ধরে এই অভিযান চালানো হয় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার তরফে। বড়বাজারের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। তাতে মোট ৫৯ লক্ষ ৭৬ হাজার ২০০ টাকা উদ্ধার হয়। এই ঘটনায় ন'জনকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, মহাত্মা গান্ধী রোড, রবীন্দ্র সরণীর একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কয়েক জনের খোঁজ মেলে, যাঁরা এই টাকার সঙ্গে যুক্ত বলে অনুমান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়বাজার থানার কাছে আমড়াতলা স্ট্রিট থেকে প্রথমে দুজনকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়। পাশের ৮ নম্বর আমড়়াতলা স্ট্রিটের একটি বিল্ডিং থেকে আরও এক ব্যক্তিকে ধরা হয়। শুরুতে রজত আশ নামের ৩৯ বছরের এক ব্য়ক্তিকে ধরা হয়। তাঁর কাছ থেকে ৯ লক্ষ টাকার হদিশ মেলে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিজয় শর্মা নামের আরও একজনের হদিশ পায় পুলিশ। তাঁর কাছ থেকে ১০ লক্ষ টাকা উদ্ধার হয়। এর পর বিজয়কে জিজ্ঞাসাবাদ করে প্রদীপ চক্রবর্তী নামের আর এক ব্যক্তির কাছ থেকে ১২ লক্ষ ৪১ হাজার টাকা উদ্ধার হয়। এ ভাবেই একে একে বাকিদের হদিশ মেলে।

আরও পড়ুন: Suvendu Adhikari: মুকুলকে বিরোধী দলনেতা করতে ধনকড়ের মধ্যস্থতা চেয়েছিলেন মমতা! দাবি শুভেন্দুর

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া টাকার পাহাড়ের মধ্যে ৫০০, ২০০০, ১০০, ২০০, ৫০ টাকার নোটও রয়েছে।ওই টাকা হাওয়ালার টাকা বলেই অনুমান তদন্তকারীদের। তবে কী কারণে বিপুল পরিমাণ টাকা মজুত করে রাখা হয়েছিল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। টাকার সপক্ষে কোনও বৈধ কাগজপত্রও অভিযুক্তরা দেখাতে পারেননি বলে জানা গিয়েছে। তাই গ্রেফতার করা হয়েছে তাঁদের। 

গোপন সূত্রে খবর পেয়েই সোমবার রাতে অভিযান চালানো হয়

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই সোমবার রাতে অভিযান চালানো হয়। দীর্ঘ ক্ষণ তল্লাশির পর হদিশ মেলে বিপুল পরিমাণ টাকার। টাকার উৎস খোঁজা হচ্ছে। তবে হাওয়ালার মাধ্যমেই শহরে ওই চাকা ঢুকেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে তারা। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
Rahul Gandhi on West Bengal: ‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget