এক্সপ্লোর

Lalbazaar : জোরদার হবে কলকাতার নিরাপত্তা, শহরজুড়ে ৩ হাজার সিসি ক্যামেরা বসাচ্ছে লালবাজার

লক্ষ্য, আরও জোরদার করা শহরবাসীর নিরাপত্তা। অপরাধ রুখতে, শহরজুড়ে বসছে ৩ হাজার সিসি ক্যামেরা। কলকাতার অলিগলি মুড়ে ফেলা হচ্ছে ক্যামেরার নজরদারিতে।

সঞ্চয়ন মিত্র ও সৌমিত্র রায়, কলকাতা: কলকাতার (Kolkata) নিরাপত্তা জোরদার করতে একাধিক উদ্যোগ নিল লালবাজার (Lalbazaar)। তিন হাজার সিসি ক্যামেরা বসানো হচ্ছে শহর জুড়ে। থানায় থানায় রাখা হচ্ছে মোটর বাইক। মত্ত অবস্থায় গাড়ি চালানো রুখতেও নতুন উদ্যোগ নিয়েছে  পুলিশ।

লক্ষ্য, আরও জোরদার করা শহরবাসীর নিরাপত্তা। অপরাধ রুখতে, শহরজুড়ে বসছে ৩ হাজার সিসি ক্যামেরা। কলকাতার অলিগলি মুড়ে ফেলা হচ্ছে ক্যামেরার নজরদারিতে। ভারত চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে শিল্পপতিদের মুখোমুখি হয়ে একথা জানালেন কলকাতার পুলিশ কমিশনার।

বিনীত গোয়েলের বয়ান: কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, কয়েকমাসের মাসের মধ্যেই ১ হাজার ক্যামেরা লাগানো হয়ে যাবে। বাকিটা কয়েকমাসে লাগানো হবে।

নারী সুরক্ষা জোরদার করতে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে কলকাতায় বিভিন্ন থানায় রাখা হবে ৫০ টি বাইক। শহরে প্রায়শই মত্ত অবস্থায় গাড়ির চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে। তাই এবার মত্ত অবস্থায় গাড়ি চালানো রুখতে নতুন উদ্যোগ নিল লালবাজার। 

এ দিকে, অন্যান্য অপরাধের সঙ্গে বাড়ছে সাইবার অপরাধও। অনলাইনে আর্থিক লেনদেন যত বাড়ছে, ততই যেন চওড়া হচ্ছে অন্তরালে থাকা সাইবার প্রতারকদের হাত। এই পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক থাকতে বললেন পুলিশ কমিশনার। 

নিরাপত্তার কড়াকড়ি সাগরে: অন্যদিকে গঙ্গাসাগরেও কড়াকড়ি নিরাপত্তা গঙ্গাসাগরে। রবিবার থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2023)। নিরাপত্তার কথা মাথায় রেখে মেলা চত্বরকে মুড়ে ফেলা হয়েছে ওয়াচ টাওয়ারে (Watch Tower)। বাবুঘাট (Babughat) থেকে সাগরদ্বীপ (Sagar) পর্যন্ত বসানো হয়েছে এগারশো সিসি ক্যামেরা (CCTV Camera)। ড্রোনের (Drone Survillence) সাহায্যে আকাশপথে ও স্পিড বোটের (Spped Boat) সাহায্যে জলপথেও চলবে নজরদারি। প্রশাসন সূত্রে খবর, এবারই প্রথম গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হবে রাজ্য সরকারের (West Bengal Government) বিশেষ শংসাপত্র।

যতদূর চোখ যায় সাধুসন্ত-পুণ্যার্থীদের ভিড়। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও জলে ডুব দিয়ে পুণ্য় সঞ্চয়। সাগর মেলার চেনা ছবি। ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে গঙ্গাসাগর মেলা। রবিবার থেকে মেলা শুরু হলেও,  পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে, বাবুঘাট থেকে সাগরদ্বীপ পর্যন্ত বসানো হয়েছে এগারশো সিসি ক্যামেরা।

ড্রোনের সাহায্যে আকাশপথে ও স্পিড বোটের সাহায্যে জলপথে থাকছে নজরদারির ব্যবস্থা। মেলা চত্বরে থাকছে হাইটেক মেগা কন্ট্রোল রুম, যেখানে ৫২টি LED টিভি ও ১টি সুবিশাল LED স্ক্রিনের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখা হবে। এছাড়াও মেলা চত্বরে থাকা ওয়াচ টাওয়ারের সাহায্যে ভিড়ের ওপর নজরদারি চালানো হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget