এক্সপ্লোর

Kolkata ESI Hospital Fire : শিয়ালদা ESI হাসপাতালে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক ক্যানসার আক্রান্তের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

কলকাতা : শুক্রবার কাকভোরে শিয়ালদা ESI হাসপাতালে ভয়াবহ আগুন। ভোর ৫ টা নাগাদ নজরে আসে বিষয়টি। তারপর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। তারপর আসে দমকল। সকাল সাড়ে ৭ টার মধ্যে সেখানে পৌঁছেছে দমকলের  ১০টি ইঞ্জিন। ভোর ৫টা নাগাদ হাসপাতালে আগুন লাগে, তবে আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। 

ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক ক্যানসার আক্রান্তের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। মৃত ব্যক্তির মেয়ে এবিপি আনন্দকে জানালেন, 'বাবার ক্যানসার ছিল। এখানে ভর্তি ছিল অনেক দিন ধরে। বাবার অবস্থা একটু খারাপ ছিল কিন্তু দমবন্ধ হয়ে মারা গেছে।' যদিও সেই দাবি মানতে চাননি হাসপাতালে সুপার। ওই ব্যক্তি গুরুতর অসুস্থ ছিলেন বলে দাবি তাঁর। আগুন লাগার কারণে নয়, শ্বাসকষ্ট জনিত সমস্যায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের সুপার অদিতি দাস। 

হাসপাতালের দোতলায় মেল সার্জারি ওয়ার্ডে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ভোর ৫ টা ৫ নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। প্রায় ৮০ জন রোগীকে নীচে নামিয়ে আনা হয়। কয়েকজন রোগীকে সরানো হয়েছে মানিকতলা ESI হাসপাতালে।  দমকলের ১০ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার খবর পেয়ে হাসপাতালে যান দমকলমন্ত্রী সুজিত বসু। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। শুক্রবার হাসপাতালে যান শ্রমমন্ত্রী মলয় ঘটক। হাসপাতাল ঘুরে দেখার পরেই নব মহাকরণে জরুরি বৈঠক ডাকেন তিনি। বৈঠকে ছিলেন শিয়ালদা ইএসআই হাসপাতালের সুপার ও ইএসআই কর্পোরেশনের আধিকারিকরা।  অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালের আউটডোর বন্ধ রাখা হয়েছে। 

ESI হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থা দেখার দায়িত্বে আছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ইএসআই কর্পোরেশন। শুক্রবার আগুন লাগার পরে শিয়ালদা ESI হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ক্ষেত্রে একাধিক খামতির অভিযোগ ওঠে।  

২০১১ সালের ৯ ডিসেম্বর ঢাকুরিয়ার আমরি হাসপাতালে আগুন লেগে একাধিক রোগীর মৃত্যু হয়েছিল। বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছিল অনেকের। কিন্তু এবার হাসপাতাল কর্মীদের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে।           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Bankura News: লাগাতার বৃষ্টির জের, জলের তলায় পড়ে রইল 'ঘরের লক্ষ্মী'       

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
Train Cancel : লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?
লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?

ভিডিও

Train Cancelled News : আজও বাতিল বহু ট্রেন, চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসংখ্য় যাত্রী | ABP
Abhishek Banerjee News : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দিল দমকল
CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget