এক্সপ্লোর

Kolkata News: মহালয়ার সকালে কলকাতায় চলল গুলি !

Kolkata Shoot Out Case: উৎসবের মরশুমে কলকাতায় শ্যুটআউট, চারু মার্কেটে জিমের মধ্যে চলল গুলি

কলকাতা: উৎসবের মরশুমে কলকাতায় শ্যুটআউট। মহালয়ার সকালে কলকাতায় চলল গুলি! চারু মার্কেটে জিমের মধ্যে চলল গুলি। জিমের মালিককে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি। হেলমেট ও রেন কোট পরে জিমে চড়াও ২ দুষ্কৃতী।

আরও পড়ুন, 'শুধু পিতৃপুরুষ নয়, দলের শহিদদের উদ্দেশ্যেও এই তর্পণ..', মহালয়ায় বাগবাজার ঘাটে শমীক, বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কী কথা বললেন ?

মহালয়ায় পাঁজি ধরে পিতৃপক্ষের অবসান হল, কিন্তু কলকাতায় দুষকৃতী দৌরাত্ম্যের অবসান হল না! চারু মার্কেটের মতো জনবহুল এলাকায়, উৎসবের মরশুমে ভর দুপুরে চলল গুলি!অল্পের জন্য রক্ষা পেলেন অনেকে! আর এই ঘটনাকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। চারু মার্কেট থানার দেশপ্রিয় শাসমল রোড। এখানেই রাস্তার ওপরে রয়েছে The Culture নামের এই জিম। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার বেলা বারোটা নাগাদ, এখানেই দুটি মোটরবাইকে চার দুষকৃতী আসে। রাস্তার ওপরে রাখা বাইকের স্টার্ট অন করে দু'জন বসে থাকে এবং বাকি দু'জন চলে আসে জিমের গেটের কাছে। তারপর সিড়ি দিয়ে ওপরে উঠে যায়। 
 
প্রত্যক্ষদর্শীদের দাবি, জিমে ঢুকে প্রথমেই রিসেপশনিষ্টের কাছে, সেখানকার মালিক জয় কামদারের খোঁজ করে দুই দুষকৃতী। তাঁকে ডাকতে বলে। রিসেপশনিষ্ট মালিককে ডাকতে যেতেই পরপর দু'রাউন্ড গুলি চালিয়ে দেয় এক দুষ্কৃতী। তারপরে সেখান থেকে পালিয়ে যায় দু'জনে।  প্রত্যক্ষদর্শী বলেন, ওদের রেনকোট পরা ছিল। উপরে হেলমেট ধরা ছিল। এসে জিজ্ঞাসা করল একজনের (বিষয়ে), ওনাকে ডাকতে গেছে, তখনই মাটিতে দুটো গুলি করেছে। দু'জন, দু'জন। পুরো ওপর থেকে নীচে ঢাকা ছিল। পারপল রঙের রেনকোট পরা ছিল। জয়দাকে বলল ডাকতে। গেছে ডাকতে, তখন শ্যুট করে চলে গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেইসময় জিমের ভিতরে ১০ জন শারীরিক কসরত করছিলেন। যদিও অল্পের জন্য রক্ষা পান সকলেই! 

স্থানীয়দের দাবি, এই জিমেই আসেন IPS অফিসার থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু জিমের ভিতরে বা বাইরে এমনকী বাইরের রাস্তাতেও কোনও সিসি ক্যামেরা নেই! কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুষ্কৃতী কারা? কোথা থেকে এসেছিল? কী উদ্দেশ্য নিয়ে এসেছিল? আগে থেকেই কি রেকি করে এসেছিল? দিনেদুপুরে খাস কলকাতায় ঢুকে গুলি চালানোর সাহস কোথা থেকে পেল? আগ্নেয়াস্ত্রই বা পেল কোথা থেকে? কলকাতা  ডিসি সাউথ প্রিয়ব্রত রায় বলেন, আমরা দুটি গুলির খোল পেয়েছি। জাস্ট ওরা বললেন যে, নাম শুনলেন, জিজ্ঞাসা করার পরেই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়ে যান। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

সেরা শিরোনাম

ED Raid in Kolkata: সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ
ED Raid in Kolkata: সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ
Mamata Banerjee-CPIM: কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে পুর নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট বাঁধবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে পুর নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট বাঁধবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
West Bengal News Live Updates: নভেম্বরের শেষে নয়, পুরভোট হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে, খবর সূত্রের
নভেম্বরের শেষে নয়, পুরভোট হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে, খবর সূত্রের
Municipal Election 2026: ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget