এক্সপ্লোর

Samik On Mahalaya: 'শুধু পিতৃপুরুষ নয়, দলের শহিদদের উদ্দেশ্যেও এই তর্পণ..', মহালয়ায় বাগবাজার ঘাটে শমীক, বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কী কথা বললেন ?

Mahalaya 2025 Samik On Former CM Budhhadeb: মহালয়ায় বাগবাজার ঘাটে তর্পণ করতে এসে কী বার্তা শমীকের ?

কলকাতা : আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানে সূচনা দেবীপক্ষের। গঙ্গার ঘাটে-ঘাটে সকাল থেকেই পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ আম-বাঙালির। বাবুঘাট-বাগবাজার-শোভাবাজার-নিমতলা সহ একাধিকঘাটে মহালয়ার পুণ্য লগ্নে পিতৃতর্পণ ভোর থেকেই। এদিন বাগবাজার ঘাটে তর্পণ সারলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। 

আরও পড়ুন, পরিবারের সঙ্গে এসেছিল তর্পণ করতে, উলুবেড়িয়ার গঙ্গায় তলিয়ে গেল এক কিশোরী !

প্রশ্ন : প্রতিবার আপনি আসেন, এবারে..

শমীক ভট্টাচার্য : দেখুন এটাতো শুধু, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ নয়, এই তর্পণ আবহমান কাল ধরে। যারা এই পৃথিবীর নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছেন। কীট-পতঙ্গ-সকলের উদ্দেশ্যেই, সকলকে স্মরণ করতেই, আজকে আমাদের ভারতীয় সংষ্কৃতি আমাদের সভ্যতা আমাদের বহমানতা, এটা তারই একটা প্রতীকি উজ্জাপণ মাত্র। প্রতিবছর এই তর্পণ করতে আসা, শুধুমাত্র পিতৃপুরুষের উদ্দেশ্য নয়। আমি যে পরিবারের সদস্য, আমার পরিবার মানে আমার পার্টি। আমাদের যত শহিদ হয়েছেন গত ১০ বছরে, সেই সংখ্যাটা, এখন পর্যন্ত ২৮৭। তাঁদের কথাও স্মরণ করলাম আজকে। ২০২১ সালের পর ২৭ দিনে, আমাদের ৫৬ জন কর্মী খুন হয়ে যান। মহিলা খুন হন। তাঁদের সকলের উদ্দেশ্যে স্মৃতিচারণ এবং জল অর্পণটাই আজকের কাজ। 

প্রশ্ন : আগামী নির্বাচন যাতে রক্তক্ষয়ী না হয়..

শমীক ভট্টাচার্য : সেই প্রার্থনা তো সবসময় করি। বাংলার মানুষেরই সবসময় সেই প্রার্থনা করা উচিত। যে ভ্রাতৃহত্যার মধ্য দিয়ে পৃথিবীর কোথাও চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি। আর সেটা হওয়া সম্ভব নয়। সুতরাং এই সংঘর্ষ এই হানাহানি বন্ধ হোক। অন্যান্য রাজ্য যারা, এই ভোট সংষ্কৃতি থেকে রাজনৈতিক সংষ্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে। যে বিহারের কথা আমরা আগে পড়তাম, উত্তরপ্রদেশের কথা পড়তাম, আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোনও ঘটনা ঘটলেই বারবার বিহার-উত্তরপ্রদেশের রেফারেন্স দিতেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার একটা তুলনামূলক বিশ্লেষণ সাংবাদিকদের সামনে রাখতেন। আজকে সেই বিহার-উত্তরপ্রদেশ ভোট সংষ্কৃতি যা ছিল অতীতে, তার থেকে বেরিয়ে আসতে পেরেছে।

 আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানে সূচনা দেবীপক্ষের। গঙ্গার ঘাটে-ঘাটে সকাল থেকেই পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ আম-বাঙালির। বাবুঘাট-বাগবাজার-শোভাবাজার-নিমতলা সহ একাধিকঘাটে মহালয়ার পুণ্য লগ্নে পিতৃতর্পণ ভোর থেকেই। তবে শুধু কলকাতা নয়, রাজ্যেপ বিভিন্ন জেলাতেও দেখা যাচ্ছে একই ছবি। তর্পণ নিয়ে সতর্ক পুলিশ। দুর্ঘটনা এড়াতে রাখা হয়েছে বাড়তি ফোর্স। অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে টহল রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget