এক্সপ্লোর

Critical Operation in SSKM : কাজলের কৌটো গিলে ফেলেছিল ৮ মাসের শিশু, শ্বাসনালির জটিল অস্ত্রোপচারে প্রাণ বাঁচাল এসএসকেএম

SSKM Operation: হাসপাতাল সূত্রে খবর, দেখা যায়, শিশুর শ্বাসনালিতে ছিপির মতো আটকে রয়েছে কাজলের কৌটো। শিশুর অক্সিজেনের মাত্রা তখন ৫০-এর নিচে। সেই অবস্থায় দ্রুত অস্ত্রোপচার করে বের করে আনা হয় কাজলের কৌটো।

সন্দীপ সরকার, কলকাতা : খেলতে গিয়ে কাজলের কৌটো (Box) গিলে (Swallow) ফেলেছিল ৮ মাসের শিশু (Infant)। সঙ্কটাপন্ন শিশুকে ফেরাল দুই সরকারি হাসপাতাল (Government Hospital)। অবশেষে এসএসকেএমে (SSKM) অস্ত্রোপচারে (Critical Operation) মিলল সাফল্য। নিউটাউনের (Newtown) বাসিন্দা রীতেশ বাগদি। পরিবার সূত্রে খবর, আজ সকালে কাজলের কৌটো গিলে ফেলে ৮ মাসের শিশু। প্রথমে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে (Hospital)। সেখান থেকে এনআরএস (NRS)। ফিরিয়ে দেওয়ার পর শিশুকে আনা হয় এসএসকেএমে। হাসপাতাল সূত্রে খবর, দেখা যায়, শিশুর শ্বাসনালিতে ছিপির মতো আটকে রয়েছে কাজলের কৌটো। শিশুর অক্সিজেনের মাত্রা তখন ৫০-এর নিচে। সেই অবস্থায় দ্রুত অস্ত্রোপচার করে বের করে আনা হয় কাজলের কৌটো। আপাতত আইসিইউ-তে রয়েছে ওই শিশু। অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। 

কিছুদিন আগেই জটিল অস্ত্রোপচারে (Complicated Operation) রক্ষা পায় এক চার বছরের শিশুর প্রাণ। শিশুর নাক থেকে বের করা হয়েছিল খেলনা মোবাইল ফোনের ব্যাটারি। কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College) হাসপাতালে হয়েছিল সফল জটিল অস্ত্রোপচার। পরিবার সূত্রে খবর, হুগলির (Hooghly) চণ্ডীতলার বাসিন্দা, এই চার বছরের শিশু খেলনা মোবাইল ফোনের ছোট ব্যাটারি নাকে ঢুকিয়ে ফেলে। প্রথমে কয়েকদিন কিছু বোঝা যায়নি, তারপর ফেব্রুয়ারির গোড়ায় নাক ও চোখ দিয়ে অনবরত জল পড়া শুরু হয়।  ঠান্ডা লেগেছে ভেবে চিকিত্‍সা করেন স্থানীয় চিকিত্‍সক, কিন্তু তাতে উপকার হয়নি। এরপর এক্স রে-তে ধরা পড়ে, নাক ও মস্তিষ্কের সংযোগস্থলে আটকে রয়েছে ব্যাটারি।

তার কিছুদিন আগে এসএসকেএমেই হয়েছিল আরও এক জটিল অস্ত্রোপচার। এক, দু’-কেজি নয়, জটিল অস্ত্রোপচার (Critical Surgery) করে এক মহিলার শরীর থেকে ১০ কেজি ২৮ গ্রাম ওজনের টিউমার (Huge Tumour) বার করেন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা। প্রায় দু’ঘণ্টার ওই অস্ত্রোপচার সফল হয়েছে। রোগিনী আপাতত স্থিতিশীল। তাঁকে রোগমুক্ত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পরিবারের লোকজনও।

আরও পড়ুন- স্তনে টিউমার, বাদ দেওয়া স্তন পুনঃস্থাপন, রামপুরহাট মেডিকেল কলেজে কঠিন অস্ত্রোপচারে সাফল্য

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
NEET Question Leak: প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি
প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি
Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Kalyan Banerjee: সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget