এক্সপ্লোর

SSKM Surgery Records: ৫ দিনে ১৮৫ অস্ত্রোপচার, বাংলার মুকুটে নয়া পালক, নজির গড়ল কলকাতার SSKM

SSKM News: মাত্র পাঁচ দিনে ১৮৫টি সফল অস্ত্রোপচার করে নজির গড়ল SSKM হাসপাতাল।

ঝিলম করঞ্জাই: কলকাতা: চিকিৎসা ক্ষেত্রে দেশের মধ্যে নজির তৈরি হল। নতুন নজির গড়ল কলকাতার SSKM হাসপাতাল। সূত্রের খবর, রোগীর সংখ্যা বেশি হওয়ায় ৬০০-রও বেশি গলব্লাডার মাইক্রোসার্জারি বাকি ছিল। রোগীদের সুরাহা করতে তাই ম্যারাথন অস্ত্রোপচারের উদ্য়োগ নিল হাসপাতাল কর্তৃপক্ষ। আর তাতেই দিনে ১৮৫টি সফল অস্ত্রোপচার করেছে SSKM হাসপাতালের সার্জারি বিভাগ। (Kolkata SSKM Hospital)

মাত্র পাঁচ দিনে ১৮৫টি সফল অস্ত্রোপচার করে নজির গড়ল SSKM হাসপাতাল। রাজ্যের অন্যতম বড় সরকারি হাসপাতাল SSKM-এ প্রতিদিনই হাজার হাজার রোগী চিকিৎসা করাতে আসেন। তাঁদের মধ্যে অনেকেরই অস্ত্রোপচার করার প্রয়োজন হয়। কিন্তু রোগীর সংখ্যা এতটাই বেশি যে অস্ত্রোপচারের ডেট পেতে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। (SSKM Record Surgeries)

হাসপাতাল সূত্রে খবর, ৬০০-রও বেশি গলব্লাডারের মাইক্রোসার্জারি বাকি ছিল। রোগীদের সুরাহা করতে তাই ম্যারাথন অস্ত্রোপচারের উদ্য়োগ নেয় SSKM হাসপাতালের সার্জারি বিভাগ। লক্ষ্য ছিল ২০০টি অস্ত্রোপচার শেষ করার। এর মধ্যে পাঁচ দিনে ১৮৫টি সফল অস্ত্রোপচার করেছেন SSKM-এর সার্জারি বিভাগের ১৫ জন চিকিৎসক।

কার্যত অসাধ্য সাধন করে দেখালেন SSKM-এর সার্জারি বিভাগের চিকিৎসকেরা। যে রোগীদের অস্ত্রোপচার করা হয়েছে, তাঁদের কারও বয়স ১৪ বছর, কারও আবার ৮২। এর মধ্যে সকলেলই সফল অস্ত্রোপচার হয়েছে। জানা গিয়েছে, ছুটি বাতিল করে কাজ করে গিয়েছেন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। 

এই নজির সৃষ্টি নিয়ে SSKM হাসপাতালেস সার্জারি বিভাগের অধ্যাপক দীপ্তেন্দ্র সরকার বলেন, "এটা ডাক্তারদের কুম্ভ। অর্থাৎ মানুষের উপরকার করতে পারার জন্য এত চিকিৎসক একসঙ্গে এবং কর্তৃপক্ষ যেভাবে সহযোগিতা করেছেন, না হলে তো এটা সম্ভব নয়! এটা একটা ভিশনারি স্টেপ। আমি নিশ্চিত, এটা পশ্চিমবঙ্গে প্রথম নয়, এটা সূচনা মাত্র। আমরা এই প্রচেষ্টার মাধ্যমে সাধারণ মানুষের উপকার করার যে চেষ্টা করেছি, আশা করি উপকৃত হবেন তাঁরা।"

সার্জারি বিভাগের প্রধান অভিমন্যু বসু বলেন, "অন্য অপারেশনকে যত গুরুত্ব দিতে হয়, বিনাইন কেসগুলো ততটা গুরুত্ব পায় না। কারণ দেরি হলে বিপদ নেই তেমন। কিন্তু একটা জায়গায় যদি এত বেশি রোগী চলে আসেন, তাঁরা কতদিন অপেক্ষা করবেন! তাই এই উদ্যোগ গৃহীত হয়। পুরোটা সম্পূর্ণ করতে পারিনি। এখনও অনেক জমে আছে। তবে অনেকটা কাজ হয়ে গেল।" সূত্রের খবর, এত কম সময়ে এতগুলো অস্ত্রোপচারের নথিপত্র রিসার্চ পেপার হিসাবে প্রকাশ করার কথা ভাবছেন SSKM কর্তৃপক্ষ।

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget