এক্সপ্লোর

Kolkata News: 'আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়', প্রকাশ্যে এসে ঘোষণা 'কালীঘাটের কাকু'র

Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতির তদন্তে সম্প্রতি একাধিক ব্যক্তির মুখে উঠে এসেছে 'কালীঘাটের কাকু'র কথা।

ময়ুখঠাকুর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক: গত কয়েকদিন ধরেই তাঁকে নিয়ে তোলপাড় রাজ্য়। অবশেষে প্রথমবার ক্য়ামেরার সামনে এলেন গোপাল দলপতি এবং তাপস মণ্ডল বর্ণিত 'কালীঘাটের কাকু'। এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বেহালার বাসিন্দা সুজয়কৃষ্ণ ভদ্র (Sujaykrishna Bhadra) বললেন, আমার সাহেব, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি 'কালীঘাটের কাকু'

নিয়োগ দুর্নীতির তদন্তে সম্প্রতি একাধিক ব্যক্তির মুখে উঠে এসেছে 'কালীঘাটের কাকু'র কথা। তাঁর নাম ঘিরেই তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। কে এই 'কালীঘাটের কাকু'? কতটা প্রভাবশালী তিনি? বুধবার সেই 'কালীঘাটের কাকু'র কাছে পৌঁছে গেল এবিপি আনন্দ। আর ক্যামেরার মুখোমুখি হয়েই বিস্ফোরক তিনি।

সুজয়কৃষ্ণ ভদ্রের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছনোর চেষ্টা হচ্ছে। আর সেটা করতে গিয়ে তাঁর পর্যন্ত এসে থেমে যেতে হচ্ছে। সুজয়কৃষ্ণ বলেন, "আমার যে সাহেব, পৃথিবীর কারও ক্ষমতা নেই তাঁকে ছোঁবে। কারণ তাঁর নাম কেউ করতে পারবে না। তাঁর সঙ্গে কেউ দেখা করতে পারবে না। তাঁর সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না। সেই অবধি কোনও লোক পৌঁছতে পারবে না। তাই চেষ্টা করা হচ্ছে, আপনারা ভাল বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেকে যেতে হচ্ছে।"

বেহালার বাসিন্দা সুজয়কৃষ্ণের দাবি, তাঁর কর্মস্থল নিউ আলিপুর। দীর্ঘদিন ধরে অভিষেকের অভিষেকে চাকরি করেন। কী কাজ করেন সুজয়কৃষ্ণ? খোলসা না করলেও, ২০০৯ সাল থেকে তিনি অভিষেকের অফিসে রয়েছেন বলে জানান। শুধু চাকরিই করেন, প্রোমোটিং বা কোনও ব্যবসা নেই বলে দাবি করেন।

আরও পড়ুন: Dhaniram Toto : ডুয়ার্সের বিভিন্ন জনজাতির ভাষা সংরক্ষণের দাবি পদ্মশ্রী ধনীরাম টোটোর

কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় 'কালীঘাটের কাকু'র নাম জড়াচ্ছে কেন? কেন তাপস মণ্ডলের মতো নিয়োগ দুর্নীতিতে ধৃত এবং অভিযুক্ত গোপাল দলপতিদের মুখে 'কালীঘাটের কাকু'র নাম? নিয়োগ প্রক্রিয়ায় কি কোনও রকম ভূমিকা রয়েছে তাঁর? সুজয়কৃষ্ণের বক্তব্য, "আমার নিজের দাদার মেয়ে, তার একটা চাকরি করে দিতে পারিনি। আমি যদি এতই প্রভাবশালী হতাম, তাহলে দাদার মেয়ের একটা চাকরি করে দিতে পারতাম না! নিজের মেয়ের একটা চাকরি করে দিতে পারতাম!"

যদিও সুজয়কৃষ্ণর সূত্র ধরেই অভিষেককে নিশানা করতে শুরু করেছেন বিরোধীরা। বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, "কালীঘাটের কাকি সম্পর্কে আমাদের কাছে যা তথ্য উঠে আসছে, ২০০৯ সাল থেকে ইনি...কোম্পানিতে যুক্ত ছিলেন। সেখানে অমিত, লতা, রুজিরা যুক্ত। কালীঘাটের কাকু হচ্ছে কান। এ বার কানে হাত পড়েছে যখন, মাথা টানতে আর বেশি দেরি নেই।"

সুজয়কৃষ্ণর সূত্র ধরেই অভিষেককে নিশানা করতে শুরু করেছেন বিরোধীরা

তবে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "কেউ যে কাও সঙ্গে কাজ করতে পারো। কিন্তু তার মানে যে ও দোষী, অভিযুক্ত, এমন মনে করার কারণ নেই। ওর মেয়েই তো চাকরি পায়নি! অভিষেকের অফিসে কাজ করাটা দোষের হতে পারে না। যারা এসব নাম ভাসাচ্ছে, তারা বলুক দিলীপ ঘোষকে কেন অ্যারেস্ট করা হবে নাা। ওরও দলিল পাওয়া গিয়েছে।" কিন্তু এই তরজার মধ্যে কার ঝুলিতে কী লুকিয়ে রয়েছে, আর শেষ অবধি কী বেরোবে, সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget