এক্সপ্লোর

Dhaniram Toto : ডুয়ার্সের বিভিন্ন জনজাতির ভাষা সংরক্ষণের দাবি পদ্মশ্রী ধনীরাম টোটোর

Alipurduar : এব্যাপারে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এগিয়ে না এলে জনজাতির বৈচিত্র্য হারিয়ে যাবে বলে আশঙ্কা

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : ডুয়ার্সের (Dooars) বিভিন্ন জনজাতির ভাষা সংরক্ষণের দাবি জানালেন পদ্মশ্রী ধনীরাম টোটো। ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এই দাবি জানান তিনি। এব্যাপারে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এগিয়ে না এলে জনজাতির বৈচিত্র্য হারিয়ে যাবে বলে আশঙ্কাও প্রকাশ করেন তিনি। একই মতামত বঙ্গরত্ন প্রাপক প্রমোদ নাথেরও।  তবে, রাজ্যের মুখ্যমন্ত্রী দিদির সঙ্গে সাক্ষাতের সুযোগ হলে সেই আবেদন জানাবেন বলে জানান পদ্মশ্রী (Padma Shri) ধনীরাম।

মঙ্গলবার আলিপুরদুয়ার শহর সংলগ্ন মাঝেরডাবড়ি চা বাগানের ভেতর নোনাই নদীর পাড় জুড়ে ভাষা শহিদদের স্মরণে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে একটি যৌথ মঞ্চ। ভাষা শহিদ-দের স্মরণে পুষ্পার্ঘ্য নিবেদনের পর ডুয়ার্সের ৮ জন কবির বিভিন্ন ভাষার ১০-টি বই প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন জেলার একমাত্র পদ্মশ্রী টোটো সম্প্রদায়ের লেখক তথা টোটো বর্ণমালার সৃষ্টিকর্তা ধনীরাম টোটো। ছিলেন বঙ্গরত্ন প্রমোদ নাথ ও পরিমল দে। এছাড়াও জেলার বিভিন্ন জনজাতির কবি-লেখকদের উপস্থিতিতে মাতৃভাষার গুরুত্ব সম্পর্কিত আলোচনা চলে।

এক সময় ডুয়ার্সে বিভিন্ন জনজাতির শতাধিক ভাষা-ভাষির সন্ধান পাওয়া যেত। কিন্তু, বর্তমানে সেইসব জনজাতির ভাষা, সংস্কৃতি আজ প্রায় অবলুপ্তির পথে। মূলত, মাতৃভাষায় চর্চার অভাব এবং সংরক্ষণের সুযোগ না থাকাকেই দায়ী করেছেন উপস্থিত বিশিষ্টরা। সেই বিষয়টি মাথায় রেখেই ভাষা দিবসের মঞ্চে ১৪ জন বিভিন্ন জনজাতির কবি-লেখকের স্বরচিত কবিতা-গল্পে পালিত হয় মাতৃভাষা দিবস।

সেখানেই ভাষা দিবসের সার্থকতার প্রশ্নে পদ্মশ্রী ধনীরাম টোটো দাবি রাখেন, টোটো-সহ ডুয়ার্সের বিভিন্ন জনজাতির ভাষা, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সংরক্ষণ আবশ্যিক। সেই উদ্দেশ্যে একটি মিউজিয়াম থাকা উচিত। তাহলেই বাপ-ঠাকুর্দার ঐতিহ্যকে শ্রদ্ধা জানানো হবে। আর এই ক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সরকার সাহায্যের হাত না বাড়ালে তা হারিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন পদ্মশ্রীপ্রাপক। সাক্ষাতের সুযোগ এলে তিনি মুখ্যমন্ত্রীকেও সেই আর্জি জানাবেন বলে জানান।

একই মতামত পোষণ করেন প্রমোদ নাথ। তিনি বলেন, ডুয়ার্সের বিভিন্ন জনজাতির এই ভাষা সংরক্ষণ এবং তার চর্চাকে এগিয়ে নিয়ে যেতে পারলে তবেই ভাষা দিবসের সার্থকতা হবে বলে মনে করেন তিনি। এই ক্ষেত্রে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকার এগিয়ে এলে তা আরও তরান্বিত হবে বলে দাবি তাঁর।

আরও পড়ুন ; টোটো বর্নমালা রচনায় অসামান্য অবদান, পদ্মশ্রী পাচ্ছেন ধনীরাম টোটো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget