এক্সপ্লোর

Kolkata News: বেহালায় গৃহস্থের বাড়ি থেকে সোনার আংটি-কানের চুরির অভিযোগ ! উধাও মেকানিকের টাকাও; আটক আয়া

Theft News: বেহালা থানার পুলিশ এসে ওই আয়ার ব্যাগ তল্লাশি করে। তাঁর ব্যাগ থেকে একটি সোনার আংটি পাওয়া যায় ।

কলকাতা : আয়া আসার পরই একের পর এক চুরির ঘটনা ! একদিন বাড়িরই সোনার আংটি, কানের দুল চুরি। অন্যদিন, বাড়িতে আসা মেকানিকের টাকাও চুরি হয়ে যায়। ঘটনায় অভিযোগ আয়ার বিরুদ্ধে। পুলিশ তাঁকে আটক করে নিয়ে গেছে।

কী ঘটনা ?

বেহালার ঘটনা। অসুস্থ মহিলার জন্য বাড়িতে আয়া রাখা হয়েছিল। তারপরই খোয়া যায় সোনার আংটি, সোনার কানের দুল, রুপোর গয়না-সহ টাকাও। গতকাল এই বিষয়ে বেহালা থানায় একটি অভিযোগও জানানো হয়। 

অসুস্থ মহিলার জন্য গত দু'দিন ধরে একজন আয়া কাজ করছেন ওই বাড়িতে। বাড়ির লোকেরা তাঁকেই সন্দেহ করেন। গতকাল সোনার আংটি, কানের দুল-সহ অর্থ চুরি যায় ওই বাড়িতে। আজকে ওই বাড়িতে ওয়াটার পিউরিফায়ার কোম্পানির একজন মেকানিক আসেন ফিল্টার সারাতে। দেখা যায়, তাঁরও ব্যাগ থেকেও সাড়ে ১৩ হাজার টাকা উধাও। এই ঘটনায় ওই আয়াকেই  সন্দেহ করা হয়। 

এরপর বেহালা থানার পুলিশ এসে ওই আয়ার ব্যাগ তল্লাশি করে। তাঁর ব্যাগ থেকে একটি সোনার আংটি পাওয়া যায় । এরপর পুলিশ ওই আয়াকে জেরা করতেই তিনি সাড়ে ১৩ হাজার টাকা বের করে দেন। এরপর বেহালা থানার পুলিশ ওই আয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

ওই বাড়ির সদস্য অনুরাগ দাস বলেন, "গতকাল বাইরে বেরনোর জন্য রেডি হচ্ছিলাম। তখন একটি ব্যাগে থাকা একটি সোনার আংটি এবং ভেতরের শো-কেসে দুটো কানের ছিল। তখন ৭টা-সাড়ে ৭টা বাজে। বেরনোর সময় খুঁজতে গিয়ে কিছুতেই সেগুলি পাইনি। দেখি, সোনার কানেরও নেই।  এছাড়া আনুমানিক সাড়ে ৪-৫ হাজার টাকা ক্যাশ গেছে। গত দুদিন আমাদের বাড়িতে একজন মহিলা আসেন। তিনি আসার পর থেকেই এগুলো হচ্ছে। আমার আন্টি অসুস্থ। তাঁর দুটো অপারেশন হয়েছে। তাঁর জন্য সেন্টার থেকে আয়া রাখা হয়েছিল। আয়াকে সন্দেহ করছি। সেন্টার আমরা আপাতত জানাইনি। এখানে ৬ ঘণ্টার জন্য ডিউটিতে এসেছেন আয়া। গতকাল সকাল সাড়ে ৯টায় আসেন। আড়াইটা নাগাদ উনি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলেন। তারপর চলে যান। আজ ডিউটিতে  এসেছেন প্রায় ১০টায়। উনি আসছিলেন না বলে আমরা সন্দেহও করছিলাম। ওঁর সেন্টার কাল কলও করেছি। জিজ্ঞাসা করি, যে লোক রাখেন তাঁর কি নথি নেন ? আমাদের আনুমানিক ১ লক্ষ টাকার উপর সোনার জিনিস এবং ক্যাশ গেছে ৫-৬ হাজার টাকার মতো। আজ আমাদের ঘরে ওয়াটার পিউরিফায়ারের কাজ করার জন্য একজন এসেছিলেন। উনি এসে রান্নাঘরে ব্যাগটা রেখেছিলেন। তারপর উনি হঠাৎ আন্টিকে ফোন করেন উনি ১৩ হাজার ৫০০ টাকা পাচ্ছেন না। তারপর আরও সন্দেহ বাড়ে। কাল বেহালা থানায় জানানো হয়েছে।"    

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget