এক্সপ্লোর

Pavlov Hospital: পাভলভ হাসপাতালের বিরুদ্ধে এবার আর্থিক দুর্নীতির অভিযোগ

Kolkata News: রাজ্যের প্রথম সারির এই মানসিক হাসপাতালে অতি নিম্নমানের রোগী পরিষেবা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য দফতর। তা নিয়ে শোকজ করা হয়েছে পাভলভের সুপারকে।

সন্দীপ সরকার, কলকাতা: পাভলভ ((Calcutta Pavlov Hospital) ) নিয়ে স্বাস্থ্য দফতরের (Health Department Report) চাঞ্চল্যকর রিপোর্ট। রাজ্যের প্রথম সারির সরকারি মানসিক হাসপাতালে পরিষেবা নিয়ে ভুরি ভুরি অভিযোগ তো রয়েছেই। এবার তার সঙ্গে জুড়ে গেল আর্থিক দুর্নীতির অভিযোগও! এবিষয়ে জানতে পাভলভের সুপারকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

শুধু নামেই উৎকর্ষ কেন্দ্র! আদতে একেবারেই বেহাল! স্বাস্থ্য দফতরের রিপোর্টে ফের কাঠগড়ায় পাভলভ হাসপাতাল। রাজ্যের প্রথম সারির এই মানসিক হাসপাতালে অতি নিম্নমানের রোগী পরিষেবা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য দফতর। তা নিয়ে শোকজ করা হয়েছে পাভলভের সুপারকে। 

এবার স্বাস্থ্য দফতরের রিপোর্টে আর্থিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ পাভলভ। গত এপ্রিল ও মে মাসে দু’ দফায় পাভলভ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য দফতরের কর্তারা। সপ্তাহখানেক আগে তাঁদের পর্যবেক্ষণে তৈরি যে রিপোর্ট জমা পড়েছে, তাতে বলা হয়েছে, পাভলভে রোগীদের খাবারের গুণগত মান অত্যন্ত খারাপ। 

পরিমাণেও কম খেতে দেওয়া হয় মানসিক রোগীদের। দীর্ঘক্ষণ অভুক্ত থাকতে হয় তাঁদের। হাসপাতালে কোনও ডায়েট কমিটি নেই। অথচ হাসপাতালে আবাসিকদের খাবার বাবদ মাসিক খরচ ১৫ লক্ষ টাকার বেশি! বরাত সরবারহকারী সংস্থার সঙ্গে হাসপাতালের কর্তৃপক্ষের একাংশের আঁতাঁতে কোনও রকম নজরদারি ছাড়াই পাস হয়ে যায় বিল। একই ধরনের অভিযোগ উঠেছে পাভলভের আবাসিকদের পোশাক নিয়েও। 


স্বাস্থ্য দফতরের রিপোর্টে বলা হয়েছে, মানসিক রোগীদের পোশাকের জন্য বছরে এক কোটি টাকার বেশি খরচ হয় পাভলভের। অথচ রোগীদের ছেঁড়া-ফাটা, নিম্নমানের পোশাক পরিয়ে রাখা হয়। দেওয়া হয় না অন্তর্বাস। এবং এক্ষেত্রেও অভিযোগ, বন্ধ ঘরে নজরদারি ছাড়াই পাস হয়ে যায় বিপুল টাকার বিল। 

স্বাস্থ্য দফতরের রিপোর্টে বলা হয়েছে, আবাসিকদের শৌচাগার ব্যবহারের অযোগ্য। রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়ছে ঘরের দরজা-জানালা। হাসপাতালে নিরাপত্তা বলে কিছু নেই। এবিষয়ে জানতে পাভলভের সুপারকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

ঘটনাচক্রে, রবিবারই পাভলভের মেল ওয়ার্ডের বছর চল্লিশের এক আবাসিক একটি গাছে উঠে পড়েন। তাঁকে নামাতে পুলিশ ও দমকলকে ডাকা হয়। শেষ পর্যন্ত হাসপাতালের কর্মীরাই ওই আবাসিককে বুঝিয়ে সুঝিয়ে গাছ থেকে নামান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget