এক্সপ্লোর

CM Mamata Banerjee: দিল্লি যাওয়ার আগে ফের ভবানীপুরের BLA-বৈঠকে মুখ্যমন্ত্রী

Mamata BLA Meet : ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ২৬৭ জন BLA 2-কে নিয়ে বৈঠক।

আশাবুল হোসেন, কলকাতা: দিল্লি যাওয়ার আগে ফের ভবানীপুরের BLA-বৈঠকে মুখ্যমন্ত্রী। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ২৬৭ জন BLA 2-কে নিয়ে বৈঠক। কালীঘাটের কার্যালয়ে বৈঠক, থাকবেন ভবানীপুরের ৮ কাউন্সিলর। SIR নিয়ে চাপ বাড়িয়ে মঙ্গলবার দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী। ২ ফেব্রুয়ারি, বিকেল ৪: নির্বাচন কমিশনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। 

আরও পড়ুন, আবারও ভয়াবহ সেতু বিপর্যয়, বোঝার আগেই বিকট শব্দ, এক লহমায় ভেঙে পড়ল সেতু !

শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্রের BLA-2 দের নিয়ে কালীঘাটে ফের বৈঠক

আর কদিন বাদেই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে!সবার বিশেষ নজর নন্দীগ্রাম ও ভবানীপুরের দিকে!একটি শুভেন্দু অধিকারী...অপরটি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কেন্দ্র!এই আবহেই শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্রের BLA-2 দের নিয়ে কালীঘাটে ফের বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ৬৩ ও ৭২ নম্বর ওয়ার্ডে BLA-দের বিশেষ নজর দিতে বলেছেন তৃণমূল নেত্রী।এই বিধানসভা কেন্দ্রেরই ৭৭ নম্বর ওয়ার্ডে অনেক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূলের BLA-২-রা। পরিসংখ্যান বলছে, ৭৭ নম্বর ওয়ার্ড সংখ্যালঘু অধ্যুষিত। সূত্রের খবর, এই ওয়ার্ডে অন্যায় ভাবে যাতে কারও নাম না কাটা হয়, সেদিকে কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, 'লজিকাল ডিসক্রিপেন্সি'তে যাদের শুনানির জন্য ডাকা হয়েছে তাদের তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর অল্পবিস্তর ভুলে কারও নাম বাদ গেলে সেই তালিকা তাঁকে দিতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।

এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : মমতা বন্দ্যোপাধ্যায়
 
সূত্রের খবর, দলীয় BLA-দের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন দুরাচারের বিরুদ্ধে লড়াই।এলাকায় জনসংযোগ বাড়াতে হবে। প্রতিটি ভোটারের দরজায় দরজায় পৌঁছতে হবে।আরও বেশি করে স্ক্রুটিনি করতে হবে।দিন রাত BLA-রা অনেক পরিশ্রম করছেন। আগামী কয়েকদিন আরও লড়াই করতে হবে। ইতিমধ্য়েই বারবার ভবানীপুর থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে হারানোর হুঙ্কার ছুড়েছেন শুভেন্দু অধিকারী।বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাব, ভবানীপুরে হারাব।এই আবহে বারবার দলীয় বিএলএ-দের নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ!পুরমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা  ফিরহাদ হাকিম বলেন, টিকবে না ফন্দি, কোনও ফন্দি বাংলায় টিকবে না। কিন্তু বাংলায় টিকবে না, কারণ বাংলায় এক বাঘিনী আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম-সহ কলকাতা পুরসভার ৮ জন কাউন্সিলরের সঙ্গেও এদিন বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget