এক্সপ্লোর

Kolkata Accident: ফের বেপরোয়া গতির বলি, শহরে জোড়া দুর্ঘটনা

West Bengal News: গতকাল রাত আড়াইটে নাগাদ টালিগঞ্জ রেলব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। অন্যদিকে, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কাছে রাস্তা পারাপারের সময় মহিলাকে সজোরে ধাক্কা মারে একটি বাইক।

সুকান্ত মুখোপাধ্যায় ও হিন্দোল দে, কলকাতা: শহরে ফের বেপরোয়া গতির ঘটনা(Kolkata Accident)। যার জেরে জোড়া দুর্ঘটনা ঘটল। রাস্তা পার হওয়ার সময় মহিলাকে সজোরে ধাক্কা মারে একটি বাইক। অন্যদিকে, টালিগঞ্জ রেলব্রিজের কাছে মৃত্যু হল স্কুটার চালকের।                        

দুর্ঘটনায় মৃত্যু: কলকাতায় ফের বেপরোয়া গতির দৌরাত্ম্য। মৃত্যু হল স্কুটার চালকের। গতকাল রাত আড়াইটে নাগাদ টালিগঞ্জ রেলব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, কালীঘাটের দিক থেকে বেপরোয়া গতিতে এসে রাস্তার মাঝে রাখা গার্ডরেলে ধাক্কা মারে স্কুটারটি। এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে কৃষ্ণেন্দু দাসকে (৩০) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত ব্যক্তি এম আর বাঙুর হাসপাতালে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। তিনি মত্ত অবস্থায় স্কুটার চালাচ্ছিলেন কিনা খতিয়ে দেখছে পুলিশ।  

রাস্তা পেরোেত গিয়ে আহত: পাটুলিতেও বেপরোয়া বাইকের দৌরাত্ম্য। বুধবার সকাল নটা নাগাদ, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কাছে রাস্তা পারাপারের সময় মহিলাকে সজোরে ধাক্কা মারে একটি বাইক। রাস্তার ধারে ছিটকে পড়ে মহিলার মাথায় ও পায়ে গুরুতর চোট লাগে। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বাইক চালককে আটক করেছে পাটুলি থানা। সিগন্যাল না মেনে বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।                 

গত শনিবার সল্টলেকে ফের পথ দুর্ঘটনার ঘটনা ঘটে। বাইক থেকে পড়ে লরির চাকায় পিষে মৃত্যু হয় অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মীর। মৃতের নাম আশিস পাল। গত ৩ অগাস্ট সল্টলেক চার নম্বর জলের ট্যাঙ্ক থেকে বাইকে চড়ে যাওয়ার সময়, গর্ত বাঁচাতে গিয়ে পড়ে যান ওই বাইক আরোহী। পিছন থেকে আসা লরির চাকা তাঁর ওপর দিয়ে চলে যায়। লরি চালককে আটক করেছে বিধাননগর উত্তর থানার  পুলিশ।                                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Shantiniketan News: গৌরপ্রাঙ্গণে বৈতালিক, বিশেষ উপাসনার আয়োজন, কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে ২২ শ্রাবণ পালন বিশ্বভারতীতে

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget