এক্সপ্লোর

Tallah Bridge : টালা ব্রিজে শুরু হল যান চলাচল, চতুর্থীর দিন থেকে চলবে বাস

New Bridge:৪ লেনের ৮০০ মিটার লম্বা নতুন টালা ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা।এই সেতু ১২টি স্তম্ভের ওপর তৈরি। এর আগে টালা ব্রিজের ওপর একটি বাস স্ট্যান্ড ছিল। নতুন ব্রিজে তা সরিয়ে দেওয়া হয়েছে। 

আবির দত্ত, কলকাতা : আজ থেকে টালা ব্রিজে (Tallah Bridge) শুরু হল যান চলাচল। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ডেপুটি মেয়র জানিয়েছেন, আগামী ২৯ সেপ্টেম্বর, চতুর্থীর দিন থেকে বাস চলাচল শুরু হবে টালা ব্রিজে। আগামী ৬ অক্টোবর থেকে শুরু হবে বাকি গাড়ির চলাচল। 

মহালয়ার আগেই যান চলাচল

মহালয়ার (Mahalaya) আগের দিনই চালু হয়ে গেল টালা ব্রিজ। শনিবার থেকেই টালা ব্রিজে শুরু হল যান চলাচল। তবে আপাতত শুধুমাত্র ছোট গাড়িই চলবে। কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, ২৯ সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থীর দিন থেকে শুরু হবে টালা ব্রিজে বাস চলাচল (Bus Services to be Resumed)। ভারী গাড়ি সহ বাকি গাড়ি চলাচল শুরু হবে ৬ অক্টোবর থেকে। 

খুশি উত্তর কলকাতার বাসিন্দারা

প্রায় ২ বছর পর পুজোর আগে টালা ব্রিজ খুলে যাওয়ায় বরানগর থেকে বিটি রোড হয়ে শ্যামবাজারের দিকে আসতে সময় অনেক কম লাগবে। বৃহস্পতিবার চার লেনের এই ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র নিজেই টালা ব্রিজ দিয়ে গাড়িতে যান।

নতুন টালা ব্রিজ

২০১৮ সালে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত হয়। ২০১৯-এর অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। ৪ লেনের ৮০০ মিটার লম্বা নতুন টালা ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। এই সেতু ১২টি স্তম্ভের ওপর তৈরি। এর আগে টালা ব্রিজের ওপর একটি বাস স্ট্যান্ড ছিল। নতুন ব্রিজে তা সরিয়ে দেওয়া হয়েছে। 

নতুন টালা ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় রাজ্যের অর্থনৈতিক অবস্থার প্রসঙ্গ। তিনি বলেন, '১১ বছরে পরিকাঠামো ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগেও একাধিক ব্রিজ করেছিল, মা-৪৫০ কোটি, কামালগাজি - ১০০ কোটি, এই ভাবে অনেক টাকা খরচ। এর ফলে কলকাতায় যান চলাচলে গতি এসেছে।'

নতুন রূপে টালা ব্রিজ চালু হওয়ায়, অবশেষে যানজটের যন্ত্রণা থেকে রেহাই মিলবে বলে আশাবাদী নিত্যযাত্রীরা। পুজোর ঠিক আগে আগে, মহালয়া থেকে টালা ব্রিজে যান চলাচল শুরু হয়ে যাওয়ায় বাকি সমস্যা মিটে যাবে বলে মনে করছেন শহরবাসী।

আরও পড়ুন- দক্ষিণবঙ্গে বাস-ভোগান্তি, পুজোর আগে প্রায় সপ্তাহখানেক ধরে বিভিন্ন রুটে এসবিএসটিসি বাস চলাচল বিপর্যস্ত

সেরা শিরোনাম

ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?

ভিডিও

Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget