এক্সপ্লোর

Bus Problem : দক্ষিণবঙ্গে বাস-ভোগান্তি, পুজোর আগে প্রায় সপ্তাহখানেক ধরে বিভিন্ন রুটে এসবিএসটিসি বাস চলাচল বিপর্যস্ত

West Bengal : দিঘা থেকে দুর্গাপুর, কলকাতা থেকে কাকদ্বীপ, মানুষের ভোগান্তি অব্যাহত। যদিও দাবি না মেটা পর্যন্ত আন্দোলনে অনড় অস্থায়ী পরিবহণ কর্মীরা। 

রঞ্জিত সাউ, অলোক সাঁতরা, মনোজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা : পুজোর আগে কুড়মি-আন্দোলন উঠলেও দক্ষিণবঙ্গে বাস-ভোগান্তি (Bus Harrashment) অব্যাহত। প্রায় ১ সপ্তাহ ধরে বিভিন্ন রুটে এসবিএসটিসি (SBSTC) বাস চলাচল বিপর্যস্ত। শাসক দলের পতাকা নিয়ে এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীদের কর্মবিরতি জারি। দক্ষিণবঙ্গ জুড়ে বিপর্যস্ত সরকারি বাস পরিষেবা। যার ফলে বেসরকারি বাসের উপর। 

পুজোর মুখে চূড়ান্ত হয়রানির শিকার সাধারণ মানুষ। পুজোর আগে কারও বাড়ি ফিরতে সমস্যা, কেউ আবার কর্মসূত্রে জেলায় গিয়ে আটকে পড়েছেন। দিঘা থেকে দুর্গাপুর, কলকাতা থেকে কাকদ্বীপ, মানুষের ভোগান্তি অব্যাহত। যদিও দাবি না মেটা পর্যন্ত আন্দোলনে অনড় অস্থায়ী পরিবহণ কর্মীরা। 

কোথায় কোথায় হয়রানি

কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, দিঘা, মেদিনীপুর, বাঁকুড়া, পুজোর মুখে চরমে পরিবহণ সঙ্কট। একদিকে কুড়মিদের ট্রেন অবরোধ, অন্যদিকে স্তব্ধ দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার বাসের চাকা। রাত পোহালেই মহালয়া। তার আগে বাস-ট্রেন সমস্যায় জেরবার সাধারণ মানুষ। লাগাতার আন্দোলনের জেরে ভোগান্তি চরমে। কিন্তু কোন পথে সুরাহা? দিশা দেখাতে পারছে না প্রশাসন।

অস্থায়ী কর্মীদের বিক্ষোভ আন্দোলন

কোথাও তিন দিন-কোথাও চার দিন- তো কোথাও সাত দিন। কলকাতা-সহ জেলায় জেলায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের বিক্ষোভ আন্দোলন চলছেই। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মিলছে না সরকারি বাস। ধর্মতলায় এসবিএসটিসি-র ডিপো থেকে প্রায় ৭৫ শতাংশ বাসই চলছে না। সল্টলেকের করুণাময়ীতে সরকারি বাস ডিপোতেও একই ছবি। বাস কম চলায় মাথায় হাত যাত্রীদের।

অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে বর্ধমান বাস ডিপোতেও বাস পরিষেবা ব্যাহত। দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপো থেকে প্রতিদিন গড়ে ৮০টি বাস ছাড়ত। কর্মবিরতির জেরে বাসের সংখ্যা একধাক্কায় কমে হয়েছে দিনে মাত্র ৮ থেকে ১০। সরকারি বাস পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায়, কেউ বাড়ি ফিরতে পারছেন না। কেউ আবার কাজের জন্য জেলায় গিয়ে আটকে পড়েছেন। 

পুজোর আগে সিঁদুরে মেঘ

পুজোর সময় দিঘায় পর্যটকদের ভিড় বাড়ে। অস্থায়ী বাস কর্মীদের কর্মবিরতির জেরে সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা। মেদিনীপুর শহরেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস ডিপো। যাত্রী ভোগান্তি চরমে ওঠার পরেও আন্দোলনে অনড় অস্থায়ী বাস কর্মীরা। অস্থায়ী কর্মীদের বক্তব্য, দফার মধ্যে অন্তত ২ দফা দাবি মানতে বলা হয়েছিল, দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে। অপরদিকে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেছেন, 'আগাম না জানিয়ে ধর্মঘট। ওদের বলা হয়েছে আগে ধর্মঘট তুলুন তারপর আলোচনা হবে'।

কিন্তু, কবে উঠবে এই আন্দোলন? কবে স্বাভাবিক হবে সরকারি বাস পরিষেবা? উত্তর নেই কারও কাছে।

আরও পড়ুন- পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগের সন্দেহে কালিম্পং থেকে ধৃত ১, টাকার বিনিময়ে তথ্য বিক্রির অভিযোগ

সেরা শিরোনাম

West Bengal News Live : চলতি সপ্তাহেই ঘোষণা হতে চলেছে রাজ্যের নতুন শিল্পনীতি
চলতি সপ্তাহেই ঘোষণা হতে চলেছে রাজ্যের নতুন শিল্পনীতি
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget