এক্সপ্লোর

Kolkata Weather Forecast : খামখেয়ালি বর্ষা ! তৃণমূলের ২১ জুলাইয়ের সভার সময় 'পয়মন্ত' বৃষ্টি হবে তো?

Mamata Banerjee 21 July Rally : এই সপ্তাহের শুরু থেকেই কমেছে বৃষ্টির পরিমাণ। তাহলে কি এবার ২১-শের সভা শুষ্কই কাটবে ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর ? 

কলকাতা : মুখ্যমন্ত্রী অনেক সময়ই উল্লেখ করেছেন বৃষ্টি তাঁর জন্য পয়মন্ত। ২১ জুলাই বহুবার তুমুল বৃষ্টি হয়েছে। আর মঞ্চে ভিজতে ভিজতে বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমুল বৃষ্টিতে চুপচুপে  ভিজে ২১-শের মঞ্চে ভাষণ দিয়েছিলেন অভিষেকও । তিনি নিজেই মাথা থেকে ছাতা সরিয়ে দিতে বলেন। আশ্চর্যজনক ভাবে যতবারই বৃষ্টিতে ভিজে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরই তৃণমূলের ঝুলিতে এসেছে কোনও না কোনও সাফল্য। তাই ২১ জুলাই বৃষ্টি হোক, এটা বোধ চান তৃণমূলের সমর্থকরাও। কিন্তু এবার দক্ষিণবঙ্গে রথের দিনও তেমন বৃষ্টি হয়নি। বারবার পূর্বাভাসকে ব্যর্থ করেছে বর্ষার খামখেয়ালিপনা। সারা কলকাতা জুড়ে বৃষ্টি হয়েছে, এমন দিন সাম্প্রতিক অতীতে মনে করা দুষ্কর। এই সপ্তাহের শুরু থেকেই কমেছে বৃষ্টির পরিমাণ। তাহলে কি এবার ২১-শের সভা শুষ্কই কাটবে ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর ? 

IMD র পূর্বাভাস অনুসারে, আগামী শনি ও রবিবার বৃষ্টি বাড়বে। কলকাতা জুড়ে বৃষ্টি হবে । পরিমাণও থাকবে যথেষ্ট। সেই সঙ্গে পড়তে পারে বাজও। সেই সঙ্গে জেলায় জেলায়ও রয়েছে বৃষ্টির সঙ্কেত।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার দিন স্ক্যাটারড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমে যেতে পারে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে ফের স্ক্যাটারড রেইনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। 
সেই সঙ্গে উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টি কমবে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। অতিবৃষ্টি ও প্রবল বৃষ্টি কমে যাওয়ায় সোমবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি উত্তরবঙ্গে।
মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতায়। দফায় দফায় হালকা বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। আগামী সাত থেকে দশ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

একবার কালিম্পংয়ের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার সব কর্মসূচির আগেই একটু বৃষ্টি হয়।... মায়ের কাছে শুনেছিলাম, যখন আমার জন্ম হয়, সেদিন বৃষ্টি হয়েছিল। আর যখন চোখ মেলে প্রথম তাকিয়েছিলাম তখন ঝলমলে রোদ ছিল।

২১ জুলাইয়ের আবহাওয়াও কি তেমনটাই হবে, জানা যাবে আগামী রবিবার । আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস আইএমডির ওয়েবসাইট থেকে। 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
16-Jul 26.0 34.0 Kolkata Weather Forecast : খামখেয়ালি বর্ষা ! তৃণমূলের ২১ জুলাইয়ের সভার সময় 'পয়মন্ত' বৃষ্টি হবে তো? Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
17-Jul 27.0 35.0 Kolkata Weather Forecast : খামখেয়ালি বর্ষা ! তৃণমূলের ২১ জুলাইয়ের সভার সময় 'পয়মন্ত' বৃষ্টি হবে তো? Generally cloudy sky with Light rain
18-Jul 27.0 35.0 Kolkata Weather Forecast : খামখেয়ালি বর্ষা ! তৃণমূলের ২১ জুলাইয়ের সভার সময় 'পয়মন্ত' বৃষ্টি হবে তো? Generally cloudy sky with Light rain
19-Jul 27.0 35.0 Kolkata Weather Forecast : খামখেয়ালি বর্ষা ! তৃণমূলের ২১ জুলাইয়ের সভার সময় 'পয়মন্ত' বৃষ্টি হবে তো? Generally cloudy sky with Light rain
20-Jul 27.0 34.0 Kolkata Weather Forecast : খামখেয়ালি বর্ষা ! তৃণমূলের ২১ জুলাইয়ের সভার সময় 'পয়মন্ত' বৃষ্টি হবে তো? Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
21-Jul 26.0 33.0 Kolkata Weather Forecast : খামখেয়ালি বর্ষা ! তৃণমূলের ২১ জুলাইয়ের সভার সময় 'পয়মন্ত' বৃষ্টি হবে তো? Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget