এক্সপ্লোর

Weather Update: আবহাওয়ার বড় আপডেট ! এই সপ্তাহেই বৃষ্টি, কবে থেকে স্বস্তি কলকাতায়?

West Bengal Weather Update: বুধবার উত্তরবঙ্গে কমবে ঝড়-বৃষ্টির পরিমাণ। তবে সেদিন থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টি। বুধবার থেকে শনিবারের মধ্যে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরম আর অস্বস্তিও কমবে বুধবার থেকে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ থেকে শুক্রবার কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবারেও বিক্ষিপ্তভাব বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি ও বাঁকুড়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। 

বুধবার উত্তরবঙ্গে কমবে ঝড়-বৃষ্টির পরিমাণ। তবে সেদিন থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টি। বুধবার থেকে শনিবারের মধ্যে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির। এই ঝড়বৃষ্টির প্রভাবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।  বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটি ঝাড়খন্ড এবং ওড়িশার উপর দিয়ে গেছে। এর প্রভাবে রাজ্যে আগামী কদিন জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। 

উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি - এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আজ। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবারেও ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর - এই দুই জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবারের পর ভারী বৃষ্টির সতর্কতা নেই। ঝড়বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 

আবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম ! কলকাতায় কত হল 

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সোমবার এবং আগামীকাল মগলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা বিকেল থেকে রাতের মধ্যে বেশি থাকবে। 
গরম ও অস্বস্তিকর আবহাওয়া আজ সোমবার এবং কাল মঙ্গলবার বেশি বজায় থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম, বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে। 

বুধবার থেকে গরম ও অস্বস্তি কমবে দক্ষিণবঙ্গে, বাড়বে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে। বৃহস্পতিবার দুর্যোগ বেশি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বাঁকুড়া জেলাতে। শুক্রবার ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। বুথ থেকে শুক্র, এই তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবারেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget