এক্সপ্লোর

TMC Logo Controversy : 'প্রয়োজনে নির্বাচন কমিশনকে তৃণমূলের লোগো প্রত্যাহার করতে বলব', মন্তব্য বিচারপতির গঙ্গোপাধ্যায়ের

TMC : এরপরই সাংবাদিক বৈঠকে করে তীব্র আক্রমণ শানান কুণাল ঘোষ।

সৌভিক মজুমদার, ঝিলম করঞ্জাই ও আশিস বাগচী, কলকাতা : বেনামি আবেদনের মামলায় রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। শুনানির সময় তিনি মন্তব্য করেন, আমি প্রয়োজনে নির্বাচন কমিশনকে বলব, তৃণমূলের লোগো প্রত্যাহার করার জন্য। এই নিয়ে কড়া আক্রমণ শানিয়েছে তৃণমূলও (TMC)। চলছে রাজনৈতিক তরজা।

"আমি নির্বাচন কমিশনকে প্রয়োজনে বলব তৃণমূল কংগ্রেসের লোগো প্রত্যাহার করার জন্য ! দল হিসাবে তাদের মান্যতা প্রত্যাহার করতে বলব নির্বাচন কমিশনকে! সংবিধান নিয়ে যা ইচ্ছা করা যায় না।" বেআইনি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে শুক্রবার এমনই মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই সাংবাদিক বৈঠকে করে তীব্র আক্রমণ শানান কুণাল ঘোষ।

আক্রমণ তৃণমূলের-

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, "বিচারকের চেয়ারের প্রোটেকশন নিয়ে কেউ যদি বলেন আমার দলকে তুলে দেবেন, মুখপাত্র হিসেবে তাঁকে কি আমি রসগোল্লা খাওয়াব নাকি ? স্ট্রিট কর্নার নয়, মনে রাখুন আদালতে বসে আছেন আপনি। এগুলো বলার জন্য আপনার যা ক্ষমতা আছে আপনি করে নিন।"

এপ্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "অসভ্যদের পার্টি। এই পার্টিকে কোনওভাবেই গণতান্ত্রিক ব্যবস্থায় রাখা এমনিতেই উচিত নয়।" 

তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "যদি তৃণমূল কংগ্রেসের রিকগনাইজেশন থাকবে কি থাকবে না ইস্যু হতো রিট পিটিশনে, তবে উনি কী বিচার বা রায় দিতেন, সেটা তাঁর ব্যাপার হতো। সেটা তৃণমূল কংগ্রেসও বুঝে নিত।"

এবিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "ওরা যখন পছন্দ হয় না রাজ্যপালকে গালাগালি দেন, মানুষকে তো দেন-ই, পুলিশকে দেন, বিচারক সে আর বাদ থাকবে কেন !"

সামগ্রিক এই ইস্যু নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলেন, "সংবিধানে যে কোনও সংস্থা সেটা কেন্দ্র বা রাজ্য সরকার হতে পারে, তার ভূমিকা পর্যালোচনা করার দায়িত্ব সংবিধান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করেছে। কোনও রাজনৈতিক দল সংবিধানের স্পিরিটকে অমান্য করছে, কোনও রাজনৈতিক দলকে যদি দেখা যায় সরকার পরিচালনা করতে গিয়ে দুর্নীতির মতো অভিযোগে অভিযুক্ত হচ্ছে, তবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের এক্তিয়ার আছে, সেই দলের ভূমিকা পর্যালোচনা করার। সংবিধান অনুসারে সেই দল চলছে কি না সেটা পর্যালোচনা করার।"

এই চাপানউতোরের জল এরপর কোনদিকে গড়াবে? সেদিকেই এখন সবার নজর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget