এক্সপ্লোর

Kolkata Crime News : ভয়ঙ্কর ঘটনা, খাস কলকাতায় চলল গুলি, রক্তাক্ত যুবক

পুলিশ সূত্রে খবর, আহত যুবককে ভর্তি করা হয়েছে রুবি জেনারেল হাসপাতালে। তাঁর বাঁ হাতের তালুতে গুলি লেগেছে।

 

সুদীপ্ত আচার্য্য, কলকাতা :  আবার সেই নভেম্বর। আবার সেই কসবা। চলল গুলি। ঝরল রক্ত। রাত বিরেতে রক্তাক্ত অবস্থায় যুবককে ভর্তি করা হল হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, কসবা বোসপুকুর প্রান্তিক পল্লীতে রাত ১১ টা নাগাদ হঠাৎ গুলি চালানোর শব্দ পাওয়া যায়। জখম হন এক যুবক। রক্ত ঝরতে শুরু করে । তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

পুলিশ সূত্রে খবর, আহত যুবককে ভর্তি করা হয়েছে রুবি জেনারেল হাসপাতালে। তাঁর বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। চিকিৎসা চলছে তাঁর। এলাকা থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। 

জানা গিয়েছে, এলাকার   একটি পরিত্যক্ত জায়গায় গতকাল রাতে কয়েকজন যুবক জমায়েত করে খাওয়া দাওয়া করছিল। সেখানে ছিলেন অভিজিৎও। কিন্তু কে গুলি চালালো তাঁর উপর, তদন্ত চলছে। গুলি চলার সময় ওই যুবকের সঙ্গে আরও কয়েকজন ছিল বলে খবর, তাঁদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে পুলিশ। গুলিবিদ্ধ যুবককের চিকিৎসা চলছে রুবি জেনারেল হাসপাতালে। 

পুলিশ কী বলছে 

সেখান থেকে কার্তুজের খোল উদ্ধার করে পুলিশ। খাবারের প্যাকেট, থালা, মদের বোতল পড়ে থাকতে দেখা যায় ঘটনাস্থলে। সেখানে কয়েকজন যুবক উপস্থিত ছিলেন বলে অনুমান পুলিশের। কী কারণে গুলি চলে? কারা অভিযুক্ত, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

২০২৪ এর নভেম্বরে সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা 

গত বছর  ১৫ নভেম্বর, এই  এলাকার কাছেই অ্যাক্রোপলিস মলের খুব কাছে  কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা হয়। তাঁকে লক্ষ্য করে বন্দুক তাক করে এক দুষ্কৃতী। কিন্তু ভাগ্যক্রমে শেষমুহূর্তে বন্দুক থেকে গুলি বের হয়নি।  তারপর সেই ঘটনার অন্তর্তদন্ত করতে গিয়ে একের পর এক ঘটনার কথা উঠে আসে সংবাদমাধ্যমে। এরপরও এলাকায় দুষ্কৃতীরাজ বন্ধ হয়নি।

হালে একাধিক গুণ্ডাগিরির অভিযোগ উঠেছে কসবার কাছেই আনন্দপুর এলাকা থেকে। একের পর এক ঘটনায় ফের প্রশ্নের মুখে কলকাতা শহরের নিরাপত্তা। গত সেপ্টেম্বরেই আনন্দপুরে ভরসন্ধে থেকে গভীর রাত, বারবার গুলশন কলোনিতে একদল দুষ্কৃতীর দৌরাত্ম্য শুরু হয়। আগ্নেয়াস্ত্র হাতে দীর্ঘ সময় ধরে দাপিয়ে বেড়ায়  দুষ্কৃতীরা। আনন্দপুরে গুলশন কলোনির অটো স্ট্যান্ড মোড়ে অস্ত্র নিয়ে দাপাদাপিতে ভয়ে কাঁটা হয়ে যায় এলাকার মানুষ। EM বাইপাস থেকে ঢিলছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ওঠে মানুষ। এরপর আগেপরেও আনন্দপুর থেকে গুণ্ডাগিরি , দেহ উদ্ধার সহ নানা মারাত্মক অভিযোগ পুলিশের কাছে এসেছে। 

 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget