এক্সপ্লোর

Suvendu Adhikari - Koustav Bagchi : নিজের শ্রী বৃদ্ধির কথা না ভেবে লড়াই করছেন, এবার কৌস্তভের প্রশংসা শুভেন্দুর মুখে ! নতুন সমীকরণ?

Koustav Bagchi Praises Suvendu Adhikari : একজনের মুখে আরেকজনের স্তূতি! তবে কি বদলাচ্ছে রাজনীতির রং? বদল হচ্ছে সমীকরণ?

কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পাল, কলকাতা : একজন বিরোধী দলনেতা, অপরজন প্রদেশ কংগ্রেসের নেতা।  দুপক্ষই রাজ্য়ে বিরোধী দল। কিন্তু কেন্দ্রে যুযুধান শিবির!  তাঁদেরই একজনের মুখে আরেকজনের স্তূতি! তবে কি বদলাচ্ছে রাজনীতির রং? বদল হচ্ছে সমীকরণ?

ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (mamata Banerjee) সঙ্গে সনিয়া ও রাহুল গান্ধী (Rahul Gandhi) একসঙ্গে আসার পর থেকেই, দলের সঙ্গে কার্যত সংঘাতে জড়িয়েছেন কৌস্তভ বাগচী। আর এই আবহেই তাঁর মুখে শুভেন্দু অধিকারীর প্রশংসা ঘিরে জল্পনা জোরাল। আর শুধু বর্তমান বিরোধী দলনেতার প্রশংসাই নয়, তা করতে গিয়ে নিজের দলেরই বর্ষীয়ান নেতা ও প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানকেও কার্যত খোঁচা দিয়েছন কৌস্তভ। (Kaustav Bagchi) 

'বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা নিঃসন্দেহে খুব ভাল '

কৌস্তভ বাগচী বলেছেন, '২০১৬ সাল থেকে তো আমরা বিরোধী দলনেতার মর্যাদা পেয়েছিলাম, একজন বিরোধী দলনেতা ছিল। লোকজন জানতই না। এখন লোকজন জানে, পশ্চিমবঙ্গে একটা বিরোধী দলনেতা বলে বস্তু আছে, তাঁকে বিভিন্ন বিষয়ে ভোকাল হতে দেখা যায়। তাঁর যে পারফরমেন্স, সেটাকে কোনওভাবে ছোট করে দেখতে পারবে না। ....বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা নিঃসন্দেহে খুব ভাল। অস্বীকার করার কোনও জায়গা নেই।'

নিজের শ্রী বৃদ্ধির কথা না ভেবে লড়াই করছেন : কৌস্তভ প্রসঙ্গে শুভেন্দু 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ' গত ১ বছর ধরেই বলেছি, পশ্চিমবঙ্গে রাজনৈতিক বাধ্য়বাধকতার বাইরে যে কয়েকজন পিসি ভাইপো পরিবারের হাত থেকে বাংলাকে পরিত্রাণ দিতে চাইছেন, তাদের মধ্য়ে কৌস্তভের ভূমিকা আছে। বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়। রাজনৈতিক সীমাবদ্ধতার বাইরে গিয়ে নিজের শ্রী বৃদ্ধির কথা না ভেবে লড়াই করছেন। শিক্ষিত সংবেদনশীল রাজনৈতিক নেতৃত্ব যারা সামনে এসেছেন, যারা সিনিয়র লিডারে দর্শনের বাইরে গিয়ে অত্য়াচারের হাত থেকে লড়াই করছে, তাদের মধ্য়ে কৌস্তভ অন্য়তম। ' 

আমার তো কোনও ছুঁৎমার্গ নেই : কৌস্তভ

চলতি বছরের তেসরা মার্চ গভীর রাতে কৌস্তভের বাড়িতে হানা দেয় পুলিশ। পরদিন, অর্থাৎ, চৌঠা মার্চ কৌস্তভকে গ্রেফতার করা হয়। ওইদিনই হাইকোর্টে জামিন পান কংগ্রেস নেতা। হাইকোর্ট চত্বরেই মাথা কামিয়ে ফেলেন তিনি। সেই থেকে তিনি স্পষ্ট করে দিয়েছেন, তাঁর উদ্দেশ্য় একটাই, তৃণমূলকে উৎখাত করা। প্রয়োজনে শুভেন্দুর সঙ্গে একমঞ্চে যেতে আপত্তি নেই বলে জানিয়েছেন কংগ্রেস নেতা। তিনি বলেন, ' এই রাজ্য়ে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা করা মানে কংগ্রেস নিজের সুইসাইড করা।'  কৌস্তভ আরও বলেন, ' আমার তো কোনও ছুঁৎমার্গ নেই। এর আগে DA মঞ্চে একসঙ্গে, আমি বক্তৃতা দিয়েছি, তারপর শুভেন্দু অধিকারী এসেছে। যেখানে রাজ্য়ে তৃণমূলকে উৎখাত করা প্রাইমারি অ্য়াজেন্ডা...' 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পরিপ্রেক্ষিতে বলেন, ' ১১ সালে যেমন অল্টারনেট ছিল তৃণমূল। এখন বিজেপি ছাড়া কোনও অল্টারনেটিভ নেই। I.N.D.I.A তিনটে মিটিং-এ যেভাবে হাত ধরেছে, তাতে বিশ্বাসযোগ্য়তা নষ্ট হয়েছে। যোগ বিয়োগের খাতিরে সামান্য় ভোটে জিততে পারেনি বিজেপি। ওয়েস্ট বেঙ্গল পলিটিকসে এদেরকে সরাতে হলে বিজেপির সঙ্গে আসতে হবে আগামী বিধানসভা বা লোকসভায়।' 

কৌস্তভের এই মন্তব্য় ঘিরে এখন জোর জল্পনা। তবে কি নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? প্রশ্ন বিশেষজ্ঞ মহলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget