এক্সপ্লোর

Krishnanagar Girl Death: কৃষ্ণনগরকাণ্ডে ২ দিন পার; এখনও অধরা দেশরাজ সিংহ, বরাকর স্টেশনে মিলল অভিযুক্তের সিম

Krishnanagar News: কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে, কলেজ পড়ুয়া তরুণীকে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত দেশরাজ সিংয়ের এখনও হদিশ নেই।

কলকাতা: কৃষ্ণনগরে কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনায় এখনও হদিশ মেলেনি অভিযুক্ত দেশরাজ সিংয়ের। পুলিশ সূত্রে খবর, দেশরাজ সিং উত্তরপ্রদেশের দেওরিয়ায় লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ। তার খোঁজে উত্তরপ্রদেশে গেছে কৃষ্ণনগর পুলিশ জেলার একটি বিশেষ টিম।

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে, কলেজ পড়ুয়া তরুণীকে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত দেশরাজ সিংয়ের এখনও হদিশ নেই। পুলিশ সূত্রে খবর দেশরাজ সিং উত্তরপ্রদেশের দেওরিয়ায় লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ। তার খোঁজে উত্তরপ্রদেশে গেছে কৃষ্ণনগর পুলিশ জেলার একটি বিশেষ টিম। পুলিশ সূত্রে খবর, কৃষ্ণনগরের মেধাবী তরুণী ঈশিতা মল্লিক খুনে অভিযুক্ত দেশরাজ সিংয়ের আদি বাড়ি উত্তরপ্রদেশে। গত ৩ বছর ধরে ভাড়া থাকত উত্তর চব্বিশ পরগনার জেটিয়ায়। নিহত ছাত্রীর সঙ্গে একই স্কুলে পড়ত সে। পুলিশ সূত্রে খবর, খুনের পর, লোকেশন যাতে জানা না যায়, সেই জন্য পুরনো সিম খুলে মোবাইল ফোনে নতুন সিম লাগিয়েছিল দেশরাজ সিং। পুলিশ সূত্রে দাবি, খুনের পর হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে করে সে প্রথমে বরাকর যায়। সেখানে স্টেশনের পাশে রেললাইনে সিম-সহ মোবাইল ফোন ফেলে দেয়। তারপর, বরাকর থেকে আসানসোল এসে, অন্য একটি ট্রেনে করে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয় অভিযুক্ত দেশরাজ সিং। ফেলে দেওয়া মোবাইল কুড়িয়ে পান স্থানীয় এক ব্যক্তি। পরে, ওই ব্যক্তির কাছ থেকে দেশরাজের মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে থমথমে কৃষ্ণনগরের মানিকপাড়া। ঘটনার পর থেকে তালাবন্ধ রয়েছে অভিযুক্ত দেশরাজ সিংয়ের উত্তর ২৪ পরগনার জেঠিয়ার ভাড়া বাড়ি।

সোমবার দুপুর, ঘড়ির কাঁটায় তখন সবে ২ টো বেজেছে। ছোট ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলেন মা। বাড়িতে একাই ছিলেন তরুণী। অভিযোগ, সেই সময় সিঁড়ি দিয়ে দোতলায় উঠে, ঈশিতাকে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দেশরাজ সিং। পুলিশ সূত্রে খবর, কৃষ্ণনগরে কলেজ ছাত্রীকে খুন করার পর উত্তর ২৪ পরগনার জেটিয়া থানা এলাকার ধরমপুরে বন্ধুদের ফোন করে আশ্রয় চেয়েছিল অভিযুক্ত দেশরাজ সিং। বন্ধুরা সব শুনে হতবাক হয়ে যায়। জোটেনি আশ্রয়। স্কুলের সহপাঠিনীকে গুলি করে খুন করার পর কোথায় গা ঢাকা দিল ১৯ বছরের তরুণ? হন্যে হয়ে খুঁজছে পুলিশ।                 



সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget