এক্সপ্লোর

Krishnanagar Incident: কৃষ্ণনগরে গুলি করে ছাত্রী খুনের কাণ্ডে এবার গ্রেফতার হলেন মূল অভিযুক্তের বাবা

Krishnanagar Case: গত ২৫ অগাস্ট কৃষ্ণনগরের মানিকপাড়ায় বাড়িতে ঢুকে কলেজ পড়ুয়া ঈশিতা মল্লিককে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়।

প্রদ্যোৎ সরকার ও পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণনগর: গত ২৫ অগাস্ট কৃষ্ণনগরের মানিকপাড়ায় বাড়িতে ঢুকে কলেজ পড়ুয়া ঈশিতা মল্লিককে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। গত সপ্তাহেই মূল অভিযুক্ত উত্তরপ্রদেশের বাসিন্দা দেশরাজ সিংহকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার হয়েছিলেন তাঁর মামা কুলদীপ সিংহও। এবার ছেলের পর এবার গ্রেফতার তাঁর বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিংহ।

পুলিশ সূত্রে খবর, ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই ২৫ অগাস্ট খুন করেছিল দেশরাজ। কয়েক মাস আগে থেকেই খুনের পরিকল্পনা করা হচ্ছিল। কোন পথে গেলে সিসি ক্যামেরা এড়ানো যাবে, তার জন্য রীতিমতো রেকি করেছিল দেশরাজ। হোয়াটসঅ্যাপে ইঙ্গিতপূর্ণ সেস্টাসে অস্ত্রের ছবি দিয়েও লিখেছিল 'Very Soon'। তারপরেই বাড়িতে ঢুকে খুন। শুধু ঈশিতা নয়, তাঁর গোটা পরিবারকেই শেষ করে দেওয়ার ছক কষা হয়েছিল। গুলি শেষ হওয়ায় তা হয়নি। ঘটনার দিন সিসি ক্যামেরা এড়াতে পারলেও দেশরাজের ছবি ধরা পড়ে যায় স্থানীয় একজনের মোবাইল ফোনের ক্যামেরায়। 

এই ঘটনার পর পুলিশ সূত্রে খবর, প্রথমে নৈহাটি যায় অভিযুক্ত, সেখান থেকে হাওড়া। তারপর ট্রেনে চেপে সোজা উত্তরপ্রদেশের অযোধ্যায় চলে যায়।উত্তরপ্রদেশ ও নেপাল বর্ডারের কাছে একটি জায়গা থেকে দেশরাজ সিংহকে গ্রেফতার করে পুলিশ। ঈশিতা মল্লিককে খুন করে পালিয়ে এসেছে জেনেও তাকে আশ্রয় দিয়ে এবং ভুয়ো নথি বানিয়ে পালাতে সাহায্য করেছিলেন মামা, প্রাক্তন সেনা কর্মী কুলদীপ সিংহ। কুলদীপকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে এবং বাকি সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে অবশেষে দেশরাজকে গ্রেফতার করা হয়েছিল।

এবার গুলি করে ছাত্রীকে খুনে দেশরাজ সিংহের বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিংহকেও গ্রেফতার করল পুলিশের। রাজস্থানের জয়সলমেঢ় থেকে গ্রেফতার রাঘবেন্দ্র প্রতাপ সিংহ। ট্রানজিট রিমান্ডে কাল তাঁকে কৃষ্ণনগরে আনা হবে। খুনের কথা জেনেও দেশরাজকে পালাতে সাহায্য করার অভিযোগে তার বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। রাজস্থানের বিএসএফ ক্যাম্পে কর্মরত রাঘবেন্দ্র প্রতাপ। প্রাথমিকভাবে তাঁকে সেখানেই হাউস অ্যারেস্ট করা হয়েছিল। এবার ট্রানজিড রিমান্ডে নেওয়া হল তাঁকে।

কী কারণে খুন? পুলিশের তরফে জানানো হয়, '৬-৭ মাস আগে ওঁদের ব্রেক আপ হয়েছিল। অভিযুক্ত এই প্রত্যাখ্যানকেই মেনে নিতে পারেনি। ছয়, সাত মাস ধরে ওঁ খুনের পরিকল্পনা করেছিলেন। ওঁর অনেকগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট আছে, যেখানে ওঁ বাড়ির বাকি লোককেও হুমকি দেয়, নিজে সুইসাইড করবে বলেও ভয় দেখায়।'  

সেরা শিরোনাম

Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা

ভিডিও

Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget