এক্সপ্লোর

SSC Exam: নবম, দশমে SSC-র শিক্ষক নিয়োগের পরীক্ষা মিটতেই সোশ্যাল মিডিয়া পোস্ট ব্রাত্য বসুর, কী লিখলেন শিক্ষামন্ত্রী?

Bratya Basu: পরীক্ষার্থী তো বটেই, পাশাপাশি স্কুল শিক্ষা কমিশন এবং আধিকারিকদের উদ্দেশেও বিশেষ বার্তা দিলেন ব্রাত্য।

কলকাতা: প্রায় নয় বছরের দীর্ঘ অপেক্ষা। অবশেষে ফের রাজ্যে হল SSC-র শিক্ষক নিয়োগের পরীক্ষা (SSC Exam)। নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পদের জন্য ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ পরীক্ষার্থী বসলেন পরীক্ষায়। রাজ্যজুড়ে ৬৩৬ কেন্দ্রে নির্বিঘ্নে মিটল পরীক্ষা। সুষ্ঠভাবে সেই পরীক্ষা শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ব্রাত্য বসু (Bratya Basu)। পরীক্ষার্থীদের উদ্দেশে কী লিখলেন তিনি?

নিজের সোশ্যাল মিডিয়ায় পরীক্ষার্থী এবং সমস্ত আধিকারিকদের শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী লিখলেন, 'আজ ৬৩৬টি কেন্দ্রে নবম, দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য সাড়ে তিন লক্ষ পরীক্ষার্থী সফলভাবে পরীক্ষা দিলেন। আমার তরফ থেকে সকল পরীক্ষার্খী, স্কুল শিক্ষা কমিশন ও এই পরীক্ষার সঙ্গে যুক্ত সব আধিকারিকদের অনেক শুভেচ্ছা।'

সপ্তাহখানেক পরেই আবার একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা আয়োজিত হবে। সেই পরীক্ষাও যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রশাসনের তরফে সব রকম সহযোগিতা করা হবে বলে আশ্বাসও দেন ব্রাত্য। 'আগামী সপ্তাহে একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষাও সম্পূর্ণ নিরাপগে, স্বচ্ছভাবে আয়োজন করতে প্রশাসনের তরফে সবরকম সহযোগিতা করা হবে।' লেখেন তিনি।

 

শুধু যে এই বাংলার পরীক্ষার্থীরা আজ পরীক্ষায় বসলেন তাই নয়, রাজস্থান, উত্তরপ্রদেশ থেকেও কিন্তু এ রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে এসেছেন বহু পরীক্ষার্থী। বহু চাকিরহারারাও আজ পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষা হলে পরীক্ষা দিতে এসেও কালো পোশাকে পরে চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডলদের মতো অনেক চাকরিহারারাই প্রতিবাদ জানালেন। 

'হোক প্রতিবাদ' লেখা কালো টি-শার্ট পরে বাঁকুড়ার রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিলেন শর্মিষ্ঠা দুয়ারি। পরীক্ষাশেষে জানিয়ে গেলেন, 'প্রতিবাদ-আন্দোলন চলবে'। পরীক্ষা দিতে এসেই আবার কান্নায় ভেঙে পড়লেন ৫৫ বছর বয়সি চাকরিহারা মহিলা। 'আমি পরীক্ষা নিতাম, এখন এই বয়সে এসে সেখানে আমাকেই পরীক্ষা দিতে হচ্ছে। কিচ্ছু প্রস্তুতি হয়নি, পঞ্চান্ন বছর বয়স, এই বয়সে কী আর পড়াশোনা হয়?', প্রশ্ন তাঁর.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget