এক্সপ্লোর

Trinamool: তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, মিলেছে ১৮ টি তাজা বোমাও

WB Police: পুলিশ সূত্রে জানা গিয়েছে, দৌলতপুর গ্রামের বাসিন্দা তথা তৃণমূলের বুথ সভাপতি মণিরুজ্জামান হালদারের বাড়িতে বোমা ও আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় তারা।

কুলপি, দক্ষিণ চব্বিশ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে এক তৃণমূল বুথ সভাপতির বাড়ি থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কুলপি থানার দৌলতপুর গ্রামে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ১৮টি তাজা বোমা, একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড গুলি।

আরও পড়ুন: সপ্তাহান্তে বৃষ্টির দাপট, উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দৌলতপুর গ্রামের বাসিন্দা তথা তৃণমূলের বুথ সভাপতি মণিরুজ্জামান হালদারের বাড়িতে বোমা ও আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। বিষয়টি কুলপি থানার ওসির নজরে আনার পর রাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে মণিরুজ্জামান হালদারের বাড়ি থেকে ১৮টি তাজা বোমা, একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বোমা, আগ্নেয়াস্ত্র ও গুলি আইনানুগ পদ্ধতিতে বাজেয়াপ্ত করেছে পুলিশ।               

আরও পড়ুন: আফতাব আনসারির সেলে মিলল মোবাইল, জেলে বসে কার সঙ্গে যোগাযোগ করছিল কুখ্যাত জঙ্গি?

অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। কোথা থেকে ওই অস্ত্র ও বিস্ফোরকগুলি এল, কারা এর সঙ্গে জড়িত এবং এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।               

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর মেলেনি। পুলিশের তদন্তের মাধ্যমে উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের উৎস এবং ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসবে বলে জানা যাচ্ছে।               

অন্যদিকে, জেলে বন্দি কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির সেল থেকে উদ্ধার ২টি রাউটার, জোড়া স্মার্ট ফোন, একটা আইফোন। এ ছাড়াও বাজেয়াপ্ত হয়েছে কার্ড রিডার, পেনড্রাইভ, OTG কেবল, OTG অ্যাডাপ্টার।               

২০০২ সালের আমেরিকান সেন্টারে হামলার ঘটনায় মূল চক্রী ছিল এই আফতাব আনসারি। খাদিম কর্তা পার্থ রায় বর্মনের অপহরণের ঘটনা বা গুজরাটের অস্ত্র পাচারের ঘটনা, দুই ক্ষেত্রেই নাম জড়ায় এই আফতাবের। বর্তমানে কলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছে সে। আর এই বন্দির কাছ থেকেই মিলেছে রাউটার বা মোবাইল ফোন।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি..দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি..দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
West Bengal News Live Updates: 'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
Weather Update: অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?
অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?
Advertisement

ভিডিও

Maa Flyover Accident: নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ
Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর দুর্নীতি নিয়ে ইন্দ্রনীলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লিতে পাবলিক ইমপিচমেন্ট কর্মসূচি, কী বললেন রাহুল?
Election in Tollywood :
Indranil Sen Arrested : গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget