এক্সপ্লোর

SIR in Bengal: বেঁচে থেকেও সরকারি খাতায় গত, ‘মৃত’ শাবানাকে জীবিত করতে নির্দেশ হাইকোর্টের, SIR আবহে বড় জালিয়াতির পর্দাফাঁস

Kultali News: দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে এই ঘটনা সামনে এসেছে।

কলকাতা: SIR আবহে সরকারি ভাবে 'মৃত'কে 'জীবিত' করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রায় ছ’মাস ধরে সরকারি ভাবে ‘মৃত’ কুলতলির বাসিন্দা শাবানা লস্কর। ভুয়ো নথি দেখিয়ে গ্রামেরই এক বাসিন্দা শাবানার মৃত্যুর শংসাপত্র বের করেন বলে অভিযোগ। ফলে শাবানার বাকি সব পরিচয়পত্র বাতিল হয়ে যায়। সেই নিয়ে আদালতের দ্বারস্থ হন ওই মহিলা। তাতেই ‘মৃত’ শাবানাকে জীবিত করতে নির্দেশ দিল আদালত। (Kultali News)

দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, সরকারি খাতায় গত ছ'মাস ধরে মৃত বলে গণ্য হচ্ছিলেন শাবানা। কিন্তু জীবিত থেকেও কী করে মৃত হয়ে গেলেন শাবানা? গ্রামেক বাসিন্দা সাহাদুল লস্করের দিকে আঙুল উঠছে। শাবানার অভিযোগ, ভুয়ো নথি দিয়ে সাহাদুল তাঁর ডেথ সার্টিফিকেট বের করে। ফলে সমস্ত পরিচয়পত্র বাতিল হয়ে যায়। (SIR in Bengal)

শাবানা জানিয়েছেন, পুলিশ ও প্রশাসনকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় হাতে পাননি SIR-এর ফর্মও। কোনও উপায় না দেখে শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শাবানার পরিবারের লোকজন। বিষয়টি খতিয়ে দেখে শাবানার ডেথ সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, শাবানার সমস্ত পরিচয়পত্র পুনরায় সচল করতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।

এদিন আদালত জানায়, শাবানার ডেথ সার্টিফিকেট অবিলম্বে বাতিল করতে হবে। তাঁর নামে থাকা যে ভোটার, আধার কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র বাতিল করা হয়েছিল, সচল করতে হবে সেগুলিকে। জানা গিয়েছে, গত ১৪ মে শাবানার ডেথ সার্টিফিকেট ইস্যু করে গ্রাম পঞ্চায়েত। পরিবারের দাবি, শাবানার আধার কার্ডের নম্বর হাতিয়ে নিয়েছিল সাহাদুল। এর পর ভুয়ো নথি দেখিয়ে শাবানার ডেথ সার্টিফিকেট বের করে সে, যাতে মৃত্যুকালীন আর্থিক সুবিধা আদায় করতে পারে সরকারের কাছ থেকে। বিশেষ করে কৃষকবন্ধু প্রকল্পের অধীনে প্রাপ্ত সুযোগ-সুবিধা আদায় করতেই এই কাণ্ড ঘটায় সাহাদুল।

শাবানার পরিবারের দাবি, পুলিশের কাছেও বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। কিন্তু সদুত্তর মেলেনি, তাই আদালতে আসতে হয় তাঁকে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ জানায়, শাবানা জীবিত রয়েছেন। ষড়যন্ত্রে সাহাদুলের হাত দেখতে পেয়েছেন তাঁরাও। ফলে শাবানা ও তাঁর পরিবার সঠিক অভিযোগই করেছেন। সাহাদুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন শাবানার পরিবারের লোকজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget