এক্সপ্লোর

‘সুখের দিনেও ছিল, দুঃখের দিনেও...’! দুর্নীতিগ্রস্ত প্রমোটার রাজুরই দরাজ প্রশংসায় কুণাল ঘোষ! ভাইরাল ভিডিও

সামনে এসেছে একটি ভাইরাল ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, কুণাল ঘোষ প্রকাশ্যে রাজু নস্করের প্রশংসা করছেন।

কলকাতা : বেলেঘাটায় ‘অবৈধ’ নির্মাণ ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছেই।  নির্মীয়মাণ বহুতলে বুলডোজ়ার চালানোর পর থেকেই তৃণমূল নেতা তথা প্রোমোটার রাজু নস্কর-এর উপর ক্ষোভে ফুঁসছেন এলাকার একাংশ বাসিন্দা। কলকাতা পুরসভার তরফে রাজুর দু’টি বহুতলে নোটিস দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রবিবারের পর সোমবারও বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বেলেঘাটা। দু'দিন ধরে বেলেঘাটার প্রোমোটার রাজু নস্করের তৈরি বেআইনি বহুতলগুলি ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে। আর যাঁরা লক্ষ লক্ষ টাকা দিয়ে তৃণমূল নেতার বানানো ফ্ল্যাট কিনেছেন, মাথার ওপরের ছাদ হারিয়ে তাঁদের এখন দিশাহারা অবস্থা।

এই আবহেই সামনে এসেছে একটি ভাইরাল ভিডিও। আর সেই ভিডিও ঘিরেই নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কুণাল ঘোষ প্রকাশ্যে রাজু নস্করের প্রশংসা করছেন।

ভিডিওতে কুণাল ঘোষকে বলতে শোনা যায়— “আমি কুণাল ঘোষ বলছি, সুখের দিনেও ছিল, দুঃখের দিনেও যে মুখ ঘুরিয়ে যায় না, তার নাম হচ্ছে রাজু নস্কর। রাজু নস্করের পাশ থেকে কুণাল ঘোষ সরবে না।” ভিডিওর পরের অংশে রাজু নস্করকে কুণাল ঘোষের পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা যায়। ভাইরাল হওয়া এই ভিডিয়ো নিয়েই এখন শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

অন্যদিকে, রাজু নস্করের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন ফ্ল্যাট ক্রেতারা। অভিযোগ, কষ্টার্জিত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলেও আজ তাঁরা অনিশ্চয়তার মুখে। কারও হাতে নেই বৈধ নথি, কারও অভিযোগ, অফিসে তালা মেরে উধাও হয়ে গিয়েছেন অভিযুক্তরা।

এক অভিযোগকারী বাসিন্দার কথায়, “রাজু নস্করের থেকে ফ্ল্যাট কিনেছিলাম। বয়স্ক বাবা-মাকে নিয়ে দাঁড়াতে পারব না… সত্যিই দাঁড়াতে পারব না…” আর এক বাসিন্দার প্রশ্ন,“আমরা ডকুমেন্ট কোথায় পাব? এরা তালা মেরে চলে গেছে।”

ক্ষোভ এতটাই চরমে ওঠে যে সোমবার রাজু নস্করের অফিসের সামনে বিক্ষোভ দেখান বাসিন্দারা। অভিযোগ, রাজুর এক ঘনিষ্ঠ ব্যক্তিকে মারধরের ঘটনাও ঘটে।

থানার বাইরে দাঁড়িয়ে এক অভিযোগকারী আরও দাবি করেন, রাজু নস্কর নাকি নিজের প্রভাব খাটিয়ে ভয় দেখাতেন। তাঁর অভিযোগ— “বেলেঘাটা থানাকে সামনে রেখে হুমকি দিতেন রাজু। কেউ ৮০ শতাংশ, কেউ ১০০ শতাংশ নগদ টাকা দিত। টাকা দিতে দেরি হলে বলত, অন্য লোককে ফ্ল্যাট দিয়ে দেব। পুলিশ ধরে নিয়ে যাবে। আমিই বেলেঘাটা থানা, কোর্টও আমি।”

এই পরিস্থিতির মধ্যেই রবিবার রাতে বেলেঘাটার তৃণমূল পার্টি অফিসে যান কুণাল ঘোষ। তাঁকে ঘিরে শুরু হয় প্রবল বিক্ষোভ। ‘চোর চোর’ স্লোগান ওঠে পার্টি অফিসের সামনেই। বেশ কয়েকজন বিক্ষোভকারী অফিসের ভিতরেও ঢুকে পড়েন বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, KMDA-র প্রকল্পে ঘরের বদলে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তাঁদের টিনের বাড়িতে থাকতে হচ্ছে। যদিও অভিযোগ উড়িয়ে কুণাল ঘোষ দাবি করেন,“KMDA-র প্রজেক্ট। ওটা পুরসভারও না, ব্যক্তিগতও না। এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করেছিলাম KMDA-র। আপনাদের ধীর কাজের জন্য গালাগালি খাচ্ছি।”

এদিকে, গোটা ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে ভাইরাল হওয়া সেই ভিডিও। কারণ, একদিকে যখন রাজু নস্করের বিরুদ্ধে প্রতারণা, ভয় দেখানো ও অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে, ঠিক সেই সময় তাঁর পাশে থাকার বার্তা দেওয়া কুণাল ঘোষের পুরনো বক্তব্য নিয়েই সরগরম রাজনৈতিক মহল। অভিযোগকারীরা ইতিমধ্যেই বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Advertisement

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget