এক্সপ্লোর

Kunal Ghosh: বিধানসভায় সই জালিয়াতি মামলায় এবার কুণাল ঘোষের বাড়িতে সিআইডি আধিকারিকরা

CID Investigation: কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে পৌঁছে গেলেন সিআইডি আধিকারিকরা। জানা গিয়েছে, বিধানসভায় সই জালিয়াতি মামলার তদন্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর কুণাল ঘোষের বাড়িতেও গিয়েছিল সিআইডি।

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার কুণাল ঘোষের বাড়িতে সিআইডি । জানা গিয়েছে বিধানসভায় সই জালিয়াতি মামলার তদন্তে কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে পৌঁছে গেলেন সিআইডি আধিকারিকরা । যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, প্রায় সেই একই সময় কুণাল ঘোষের বাড়িতেও এসে পৌঁছেছে ৪ সদস্যের সিআইডির দল ।

আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁর হাতে নোটিস দিলেন সিআইডি-র আধিকারিকরা

সুকিয়া স্ট্রিটের এই বাড়ির তিনতলায় ফ্ল্যাট কুণাল ঘোষের । জানা গিয়েছে, বিধানসভায় যে সই বিতর্ক, সেই বিষয়েই তদন্ত চালাচ্ছে সিআইডি । একাধিক বিধায়কের কাছে যাচ্ছে তারা । আর সেই সূত্রেই কুণাল ঘোষের কাছে পৌঁছে গিয়েছে সিআইডির এই দল । কুণাল ঘোষের এই বাড়িতেই কিছুক্ষণ আসে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, তার অনেকটা আগেই তিনি চলে আসেন এখানে ।

জানা গিয়েছে, এক মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে আজ কুণাল ঘোষের বাড়িতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । কুণাল ঘোষের বাড়িতে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলে গিয়েছেন । আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যেতেই সেখানেই এসেছে সিআইডির দল ।

আরও পড়ুন: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধুন্ধুমার, বিক্ষোভ; ছোড়া হল ডিম

উল্লেখ্য, বিধানসভায় বিধায়কদের যে সই মিলছিল না । আর সেই নিয়ে হেয়ার স্ট্রিট থানায় একটা অভিযোগ দায়ের করা হয় বিধানসভার তরফে । আর সেই নিয়েই তদন্ত শুরু করেছে সিআইডি । অভিযোগ, বিরোধী দল হওয়ায় তৃণমূলের তরফে বিধানসভায় একটা রেজুলেশন জমা দেওয়া হয়েছিল । সেখানে বিধায়কদের সই ছিল । অন্যদিকে, শপথ নেওয়ার সময় বিধানসভাতেও সই করেন বিধায়করা । আর দেখা যাচ্ছে এই দুই ক্ষেত্রে সই মিলছে না । আর সেই প্রেক্ষাপটেই এই তদন্ত শুরু করেছে সিআইডি ।

প্রসঙ্গত, হরিশ মুখার্জি রোডের বাড়ির পর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতেও যায় সিআইডি টিম । সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন সিআইডির আধিকারিকরা । এরপর বাড়ি থেকে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর হাতে নোটিস তুলে দেন সিআইডি আধিকারিকরা এবং তাঁদের সামনে সই করে নোটিস নিয়ে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget