এক্সপ্লোর

Abhishek Banerjee: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধুন্ধুমার, বিক্ষোভ; ছোড়া হল ডিম

Trinamool: দলীয় এক কর্মীর বাইকে চড়ে যখন সোনারপুরে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তাঁকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা। জনতার মধ্যে থেকে তাঁকে বের করার চেষ্টা করে নিরাপত্তারক্ষীরা।

কলকাতা: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে ঘিরে বিক্ষোভ ধুন্ধুমার। তাঁকে লক্ষ্য করে দেখানো হল কালো পতাকা। হেলমেট পরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে বিক্ষোভকারীদের মধ্যে থেকে বের করলেন নিরাপত্তারক্ষীরা। সংবাদ মাধ্যমের সামনেই ছিঁড়ে দেওয়া হয় তাঁর জামাও।

আরও পড়ুন: বিধানসভায় সই জালিয়াতি মামলায় এবার কুণাল ঘোষের বাড়িতে সিআইডি আধিকারিকরা

সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলের এক কর্মীর বাইকে চড়ে তিনি যাচ্ছিলেন ওই কর্মীর বাড়িতে। তিনি যখন আসছিলেন, তখন তাঁকে কামালগাজী মোড়ের কাছে কালো পতাকা দেখানো হয়। এমনকি 'চোর' স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এই সব ঘটনায় কোনও আমল দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), বলেন নিজেই।

দলীয় এক কর্মীর বাইকে চড়ে যখন সোনারপুরে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তখন তাঁকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা। জনতার মধ্যে থেকে তাঁকে বের করার চেষ্টা করে নিরাপত্তারক্ষীরা। তাঁর সুরক্ষার জন্য তাঁকে পরিয়ে দেওয়া হয় একটি হেলমেটও। এরপরই তাঁর দিকে ডিম ছুঁড়তে থাকে উত্তেজিত জনতা।

আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -এর কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁর হাতে নোটিস দিলেন সিআইডি-র আধিকারিকরা

উত্তেজিত জনতা তাঁকে দেখে যেমন ডিম ছোড়ে, তেমনই স্লোগানও দিতে থাকে। আসলে যে জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে ঘিরে এই বিক্ষোভ দেখানো শুরু হয়, সেখান থেকে মৃত তৃণমূল কর্মীর বাড়ি অনেকটা দূরে। ফলে, বাকি রাস্তা হেঁটেই ওই কর্মীর বাড়ির দিকে এগোতে থাকেন ডায়মন্ড হারবার (Diamond Harbour) -এর তৃণমূল সাংসদ।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যে বাইকে করে সোনারপুরে ঢুকছিলেন, সেই বাইক রাস্তায় ফেলে রেখে আসেন তৃণমূল কর্মীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যত এগোতে থাকেন, একই সঙ্গে তাঁকে লক্ষ্য করে ছোড়া হতে থাকে ডিম, ইট বা জুতো। দেখানো হয় বিক্ষোভও। আর এই আক্রমণের হাত থেকে বাঁচাতে ডায়মন্ড হারবার (Diamond Harbour) -এর তৃণমূল সংসদের মাথায় পরিয়ে দেওয়া হয় একটি হেলমেটও।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)কে ঘিরে এই ধুন্ধুমারের মধ্যে ছিঁড়ে যায় তাঁর জামা। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) অভিযোগ করেন, কোথাও পুলিশ নেই। অবশেষে বিকাল ৫ টার দিকে সোনারপুরের মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget