এক্সপ্লোর

Kunal Ghosh on Aroop Biswas: "ডিম হাতে অপেক্ষায়! অত্যন্ত আপত্তিকর", অরূপের আটকে থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কুণাল!

Kunal on Aroop: কুণাল বললেন, "তিনি আইনজীবী হলেন কীভাবে? তাহলে তাঁকে আইনজীবী বলছেন কেন? আমাকে যদি প্রশ্ন করেন, তাঁদের কি জিজ্ঞাসা করেছেন যে আইনজীবী হয়ে কেউ এটা বলতে পারেন কি না?"

কলকাতা: আলিপুর জাজেস কোর্টের বাইরে এক আইনজীবীর চেম্বারে অপেক্ষায় অরূপ বিশ্বাস । কারণ, ওই চেম্বারের বাইরে বিক্ষোভে আইনজীবী থেকে সাধারণ মানুষ । তাদের কারও হতে আবার রয়েছে ডিমও । এক ব্যক্তির গলায় শোনা গেল 'মেসি মেসি' স্লোগানও । আর এই সম্পূর্ণ অবস্থা নিয়েই ঊষ্মা প্রকাশ করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ।

আরও পড়ুন: আলিপুর জাজেস কোর্টে আইনজীবীর চেম্বারে অরূপ বিশ্বাস, বাইরে উঠল 'মেসি মেসি' স্লোগান, ডিম নিয়ে অপেক্ষায়...

কুণাল বললেন, "তিনি আইনজীবী হলেন কীভাবে? তাহলে তাঁকে আইনজীবী বলছেন কেন? আমাকে যদি প্রশ্ন করেন, তাঁদের কি জিজ্ঞাসা করেছেন যে আইনজীবী হয়ে কেউ এটা বলতে পারেন কি না? হয় কখনও? কেউ যদি সত্যিই আইনজীবী হন, তাহলে এই শব্দ কেউ বলতে পারেন?"

আলিপুর জাজেস কোর্টে বিক্ষোভরত আইনজীবীদের একাংশের হাতে চিওল ডিম । আর সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল কুণাল ঘোষকে । তিনি বললেন, "ডিম হাতে অপেক্ষায়! অত্যন্ত আপত্তিকর । পুলিশ অ্যালাও করছে কেন? আমাকে তো এই জায়গায় দাঁড়িয়ে ডিম ছুঁড়েছিল । সেখানে তো আমি রাতে একাই থানায় গিয়েছি, সব করেছি । ২ জন অ্যারেস্ট হয়েছে । আবার তারাই কী করে সিআইডির সাক্ষীর তালিকায় থাকে, আবার তারাই হামলা করে, এই বাড়িতে । এগুলো তো সবাই দেখতে পাচ্ছে ।"

আরও পড়ুন: ফের কালীঘাটে সিআইডি হানা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়ের বাড়িতে তদন্তকারী দল

উল্লেখ্য, এই সবের মধ্যে আতঙ্কিত অবস্থায় ওই চেম্বারের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । আবার কিছু আইনজীবী এসে বিক্ষোভকারী আইনজীবীদের সরিয়ে দেওয়ার চেষ্টাও করেন । এই সবের মধ্যে বচসাও বেঁধে যায় আইনজীবীদের দুই পক্ষের মধ্যে ।           

যে আইনজীবীর চেম্বারে অরূপ বিশ্বাস রয়েছেন, তিনি অবশেষে বাইরে এলেন । এসে বললেন, "উনি আমাদের মক্কেলও না কিছু নয় । বাইরে এই সব দেখে ঢুকে পড়েছেন উনি । আমরা কিছুর মধ্যে নেই ।" ওই আইনজীবী হাত জোড় করে সকলকে সরে যেতে অনুরোধ করেন । এই সবের মধ্যে আলো নিভিয়ে দেওয়া হয় ওই আইনজীবীর চেম্বারের ।           

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget