এক্সপ্লোর

Kunal Ghosh: "বিজেপিকে দেখাতে হবে কোনও বিচিত্র পরচুলাকে তোমরা নিও না", তাপস রায়কে কটাক্ষ কুণাল ঘোষের

Tapas Roy BJP: তাপস রায়ের কটাক্ষের পরই পাল্টা মুখ খুলেছে 'কালীঘাট তৃণমূল'। বেলেঘাটার বিধায়ক তথা 'কালীঘাট তৃণমূল' -এর মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "তাপস রায়ের কাছে এটা শোভা পায় না।"

কলকাতা: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস নিয়ে বিতর্ক। অফিসের বিলবোর্ড খোলা নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। কলকাতা পুরসভা অভিযোগ করে এই বিলবোর্ড বেআইনি। আর তারপর বেআইনি ভাবে ওই বিল্ডিং দখলের অভিযোগ করেন বাড়ির মালিকও। আর তারপরই তৃণমূলকে কটাক্ষ করেন তাপস রায়।

আরও পড়ুন: রাতের কলকাতায় চলল গুলি, পুলিশের অনুমান পারিবারিক বিবাদ, 'খরগোশের কীর্তি' -তে আহত ১

তাপস রায়ের কটাক্ষের পরই পাল্টা মুখ খুলেছে 'কালীঘাট তৃণমূল'। বেলেঘাটার বিধায়ক তথা 'কালীঘাট তৃণমূল' -এর মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "তাপস রায়ের কাছে এটা শোভা পায় না। কারণ, তাপস রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ছিলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দীর্ঘদিন ছিলেন। এখন তাপসদা বিজেপিতে গিয়েছেন।"

এর সঙ্গে কুণাল ঘোষ নাম না করে কটাক্ষ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, "তাপসদা এখন, বিজেপিতে গিয়েছেন যার উপর রাগে, তিনিও এখন আবার বিজেপি, বিজেপি, বিজেপি করছেন। এখন তাপসদাকে বিজেপিতে থাকতে গেলে একটু তো ওখানে দেখাতে হবে। বিজেপিকে দেখাতে হবে কোনও বিচিত্র পরচুলাকে তোমরা নিও না। আমিই দেখো কত বড় বিজেপি বিরোধী নেতা। ফলে, এটা হচ্ছে 'কাঁহি পে নিগাহে, কাঁহি পে নিশানা'।"

আরও পড়ুন: রাতের কলকাতায় চলল গুলি, পুলিশের অনুমান পারিবারিক বিবাদ, 'খরগোশের কীর্তি' -তে আহত ১

কী বলেছিলেন তাপস রায়? তাপস রায় বলেছিলেন, "তৃণমূলের সমস্যা হচ্ছে, ওদের সবই দখল। লোকের বাড়ি, ঘর, দোর সব কেড়ে নেওয়া। এটাই ওদের কাজ। তার উপর আবার অভিষেক? সে আবার আইনের কথা বলে। ওর কোম্পানির নাম হল লিপ্স অ্যান্ড বাউন্ডস। সে আবার আইনের কথা বলে। বাড়ি তো তৃণমূলের নয়। রমা দেবী গোয়েঙ্কার বাড়ি। তাই তো? এবং কেস কাছারিও হয়েছে। ওদের বারবার বলা হয়েছে। একটা ফ্লোরের জায়গায় দুটো ফ্লোর দখল করে নিয়েছে। যেটা ওই সরকারে থাকলে করা যায়। পুলিশ তো তখন কিছু বলেও না, বলতে পারেও না।"

বিল্ডিং মালিকের দাবি, ২০২০ সালে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বাড়ির মালিকের সঙ্গে চুক্তি হয় তৃণমূল যুব কংগ্রেসের। চুক্তিতে সই করেন বর্তমানে জেলবন্দি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। বাড়ি মালিকের অভিযোগ, লিজে যে শর্ত ছিল, তা মানা হয়নি। আইনজীবীর দাবি, মালিকের তরফ থেকে কমপ্লিশন সার্টিফিকেট বা CC-র জন্য বারবার বলা হয়। অভিযোগ, তারপরও প্রভাব খাটিয়ে জোর করে ২টি ফ্লোর দখল করা হয়েছে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Advertisement

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget