এক্সপ্লোর

Kunal Ghosh : ‘যদি কেউ ‘মাথা’ চেনেন, ‘ধেড়ে ইঁদুর’ জানেন...তদন্তে আসুন’ কাকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ ট্যুইট কুণালের ?

'যিনি সব জানেন, তিনি শুধু সংলাপ দিয়ে মেগা সিরিয়াল চালাবেন কেন? তদন্তে আসুন’

কলকাতা : সোশ্যাল মিডিয়ায় ফের বিস্ফোরক কুণাল ঘোষ ( Kunal Ghosh ) । কাকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ ট্যুইট করলেন তৃণমূল মুখপাত্র ? ট্যুইটের প্রতিটি লাইন সকলকেই মনে করাবে সাম্প্রতিক কালে বিশিষ্ট এক ব্যক্তির মন্তব্যের কথা। তিনি লেখেন, ‘‘যদি কেউ ‘মাথা’ চেনেন, ‘ধেড়ে ইঁদুর’ জানেন বলে ভাব দেখিয়ে প্রচার চান, তাঁকে অবিলম্বে সেই মামলায় সাক্ষী হিসেবে তদন্তে ডেকে পাঠানো হোক। যিনি সব জানেন, তিনি শুধু সংলাপ দিয়ে মেগা সিরিয়াল চালাবেন কেন? তদন্তে আসুন’

ফের বিস্ফোরক কুণাল ঘোষ

এই ট্যুইটে নিশানা কাকে। এই প্রশ্নের উত্তরে টেলিফোনে তিনি এবিপি আনন্দকে ( ABP Ananda ) জানান, যদি কেউ  অপরাধ করেন তাঁর শাস্তি হোক, কঠোরতম শাস্তি হোক। কিন্তু যিনি সব জানেন যিনি মাথা চেনেন, ঢাকি চেনেন, যিনি ধেড়ে ইঁদুর চেনেন, সবটা জানেন, তাঁকে দিয়ে এই মামলায় রোজ মেগা সিরিয়ালের মতো সংলাপ না বলিয়ে, একটু অন্য ভূমিকায় আনুন। তাঁকে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় গোপন জবানবন্দি নেওয়া হোক সিবিআই আদালতে। তাহলে তদন্তে তাঁর অভিজ্ঞতা কাজে লাগানো হবে না কেন ?  '

আরও দেখুন :

'কেউ যদি নিজেকে অরণ্যদেব ভেবে নেন, সেটা দুর্ভাগ্যজনক', কুণালের নিশানায় কে?

কুণাল ঘোষের এই পোস্টের নিচে উপচে পড়ছে কমেন্ট। সরাসরি নাম না করলেও কুণাল ঘোষের মন্তব্য যে বিচারপতি বা বিচারব্যবস্থার দিকে, তা বুঝে নিয়েই নানা কমেন্ট করেছেন নেটিজেনরা।  অনেকেই পাল্টা আক্রমণ করেছেন কুণালকেই। বিরোধীরাও কুণালের ইঙ্গিতপূর্ণ ট্যুইট যে বিচারপতির দিকেই তা ধরে নিয়ে তাঁদের প্রতিক্রিয়া দিয়েছেন।  

অত্যন্ত নিম্নরুচির রাজনৈতিক কর্মী  : বিকাশ 

এর প্রতিক্রিয়ায় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ( Bikash Ranjan Bhattacharya ) বলেন, ' কুণাল ঘোষরা আসলে নিজেদের দোষী হিসেবে চিহ্নিত করে ফেলেছেন। বিচারপতি কিন্তু একবারও বলেননি তিনি ধেড়ে ইঁদুর বা মাথা কে। কুণাল ঘোষরা মনে করছেন তাঁরাই অপরাধী, তাঁরাই মাথা, যেহেতু গোটা দুর্নীতির প্রক্রিয়াটি তাঁরাই চালিয়েছেন। তাই তাঁদের আক্রমণের লক্ষ্য বিচারব্যবস্থা ও বিচারপতি। অত্যন্ত নিম্নরুচির রাজনৈতিক কর্মী বা নেতা  না হলে কেউ এভাবে বিচারপতি বা বিচারব্যবস্থাকে আক্রমণ করেন না। ' 

বিজেপি নেতা শমীক ভট্টাচার্যও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষের ট্যুইটের। বিচারপতির পর্যবেক্ষণের  সামাজে  একটি গ্রহণ যোগ্যতা থাকে, জনমনে প্রতিষ্ঠা আছে। তার চ্যালেঞ্জ করারও অধিকার সংবিধান তাঁকে দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত গণমাধ্যমে যে শব্দগুলো উচ্চারিত হয়েছে, তা না হলেও জনমনে প্রতিষ্ঠা আছে যে, যাঁদের এই দুর্নীতিতে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, তাঁরা ছাড়াও অনেকে অপরাধী আছেন।'

এর আগে বিচারপতিকে নিয়ে বিভিন্ন সময় কুণাল ঘোষ বিভিন্ন মন্তব্য করেছেন। 'বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। বিচারব্যবস্থা ঠিক আছে বলেই সমাজ দাঁড়িয়ে আছে। বিচারপতিরা নির্দেশ দিলে মানুষ মাথা পেতে নেয়। গোটা বিচারব্যবস্থাই ন্যায়ের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু কেউ যদি নিজেকে অরণ্যদেব ভেবে নেন, সেটা দুর্ভাগ্যজনক। সরকারের ভুল হলে নিশ্চয় বলবেন। কিন্তু তার জন্য একটা দল তুলে দিতে বলবেন! কেউ যদি বলেন আমার দল তুলে দেবেন, আমি কি তাঁকে রসগোল্লা খাওয়াব?’ সম্প্রতি এই মন্তব্য করেন কুণাল। 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
Weather Forecast: কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় বাতিল আবেদনেও নতুন আশা? টাকা পাওয়া যেতে পারে? স্টেটাস বদলালে কীভাবে বুঝবেন?
অন্নপূর্ণা যোজনায় বাতিল আবেদনেও নতুন আশা? টাকা পাওয়া যেতে পারে? স্টেটাস বদলালে কীভাবে বুঝবেন?

ভিডিও

Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান
Sharadwat Mukherjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget