এক্সপ্লোর

Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?

West Bengal Politics : পোস্টে নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি ছবি দিয়েছেন কুণাল...

কলকাতা : সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। পোস্টে নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি ছবি দিয়ে লিখলেন, 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি আর দেওরের অমন সুন্দর দিদি-ভাইয়ের মতো সম্পর্কটা নষ্ট হচ্ছে।' এ প্রসঙ্গে চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বললেন, "আমি এটাতে...মেনে নিতে পারি না। তার কারণ এই বছরই জুন মাসে উনি যেভাবে আমাকে বডি-শেম করেছেন এবং যেভাবে আমাকে অপমান করেছেন...তখন মিস্টার বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন এনসিপিআইতে। আমার নেত্রীর সঙ্গে কথা হয়। নেত্রী আমাকে পার্টিকুলারলি জিজ্ঞাসা করেন, তুই কি চলে গেলি ? আমি বলি, না দিদি...আমি তোমাই ছেড়ে যাইনি। কথা হয়ে গেছে। তার পরের দিন উনি আমায় যেভাবে নোংরা ভাষা বলেন, আগে উনি একজন মহিলাকে সম্মান দিতে শিখুন। তারপর উনি দাদা-ভাই-বোন-দেওর-বউদি এসব করতে আসবেন।" 

এদিকে কুণাল ঘোষ বলছেন, "আমার একটা প্রিয় বউদি, প্রিয় দিদি নয়নাদির সঙ্গে একটা সুন্দর সম্পর্ক এবং বহুদিনের সম্পর্ক। একটা আন্তরিক সম্পর্ক। নয়নাদির সঙ্গে এই যে আমার একটা ডিসটেন্স হচ্ছে, এটা ওই দুষ্টু দাদার জন্য হচ্ছে। তার কারণ হচ্ছে যে, এই যে দুম করে দলবদল। নীতিহীন কাজ। মমতাদির জিতে, বিজেপির দালালি করতে চলে যাওয়া। এগুলো আমি যখন দাদাকে অ্যাটাক করছি আমার দলের মুখপাত্র হিসাবে এবং বউদিরও তো কষ্ট হচ্ছে। তার কারণ, হাজার হোক পতীর পুণ্যে সতীর পুণ্য। বউদির স্বামীকে আমাকে অ্যাটাক করতে হচ্ছে। বউদি এদিকে...এনসিপিআইয়ের বর, তৃণমূলের কনে। ভাই-বোন, বউদি-দেওরের সম্পর্ক সেটা নষ্ট হচ্ছে, সেটা এই জঘন্য দাদার রাজনৈতিক দুষ্টুমির জন্য হচ্ছে। সেই আক্ষেপ-দুঃখ থেকে...। মানে, আমি বউদি...নয়নাদিকে মিস করি। সেই দুঃখ থেকে আমি পোস্টটা করেছি।"

গত জুন মাসে কী বলেছিলেন কুণাল ঘোষ ? 

তিনি বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর এটা প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপির মার্কেটিংয়ের বিরাট সাফল্য। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো, শুধু একটা পরচুলওয়ালা অদ্ভুত লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া গেল। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য, পাওনা... এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। তাপস রায়ের মতো দক্ষ একজন নেতাকে চলে যেতে হল কেন? এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে কেঁদে কেঁদে বলেছেন মমতা আমায় আবার উত্তর কলকাতার সভাপতি করে দাও। সজল ঘোষের বাড়ির দরজা ভাঙা হয়েছে পুলিশ দিয়ে। সেদিন আমি ট্যুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে দলের লাথি-ঝাঁটা খেয়েছি। এগুলো কারা করেছে ? এইসব লোকজন, ওখানকার লোকজন। আমায় সাসপেন্ড করা হয়েছিল কেন ? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভাল। আজকে দেখুন কে ভাল, কে খারাপ।'

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Naihati Baro Maa :নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ, আবারও এক বছরের অপেক্ষা..
নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ, আবারও এক বছরের অপেক্ষা..
West Bengal News Live : 'যারা সরকারের পাশে, তাঁরাই হতে পারবেন কো-অর্ডিনেটর', পুরভোটে অনিশ্চয়তার মধ্যেই শর্ত মুখ্যমন্ত্রীর
'যারা সরকারের পাশে, তাঁরাই হতে পারবেন কো-অর্ডিনেটর', পুরভোটে অনিশ্চয়তার মধ্যেই শর্ত মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

Abhishek Banerjee |
BJP on TMC:
Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
Adhir Ranjan Chowdhury |
Durga Puja 2026 : 'ষষ্ঠী বোধনের এক প্রতিরূপ', ABP আনন্দ 'দুর্গা কথা'য় Exclusive নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget