এক্সপ্লোর

Kunal Ghosh ON GTA : ' ট্রেনি সভাপতি সুকান্ত ' ... ' ফেসবুক উঠে গেলে বিজেপি উঠে যাবে' ফের বিঁধলেন কুণাল

Bimal Gurung opposes Mamata’s Darjeeling poll plan : আমরণ অনশনে বসলেন মোর্চা নেতা বিমল গুরুং! জিটিএর ভোট নিয়ে রাজ্য সরকারের বিরোধিতা করছেন। পাহাড়ের রাজনৈতিক সমীকরণ ফের পাল্টানোর ইঙ্গিত।

সনৎ ঝা, মোহন প্রসাদ ও আশাবুল হোসেন, কলকাতা :  জিটিএ-র নির্বাচনের বিরোধিতায় সক্রিয় বিমল গুরুং! পাহাড় সমস্যার স্থায়ী সমাধান না করে কেন জিটিএর ভোট? এই প্রশ্ন তুলে বুধবার থেকে আমরণ অনশনে বসলেন মোর্চা নেতা বিমল গুরুং! জিটিএর ভোট নিয়ে রাজ্য সরকারের বিরোধিতা করছেন তিনি। আর তাতেই পাহাড়ের রাজনৈতিক সমীকরণ ফের পাল্টানোর ইঙ্গিত মিলেছে। তৃণমূল যখন GTA-র ভোটের পক্ষে, তখন কিছুদিন আগেই, পাহাড়ে তৃণমূলের সঙ্গে জোট করে পুরভোটে লড়া বিমল গুরুং, GTA’র ভোটের বিরোধিতায় বুধবার থেকে অনশনে বসলেন! এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

জিটিএ-র নির্বাচন, গুরুঙ্গের ভোলবদল 
বিমল গুরুং যেমন GTA ভোটের বিরোধিতা করছে, তেমনই বিজেপির গলাতেও একই সুর! সেই কারণেই চড়ছে বিতর্ক। এই প্রসঙ্গে  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ' GTA পাহাড়ের সমস্যার সমাধান নয়, ত্রিস্তরীয় পঞ্চায়েতেই সমস্যার সমাধান হবে, এ নিয়ে পরে আদালতে যাব কি না জানাব ' 

পাহাড়ের রাজনৈতিক সমীকরণ ফের বদলানোর ইঙ্গিত
১০ বছর পর ফের GTA’র নির্বাচন হতে চলেছে পাহাড়ে  আর তার নির্ঘণ্ট ঘোষণা হতে না হতেই পাহাড়ের রাজনৈতিক সমীকরণ ফের বদলানোর ইঙ্গিত! তৃণমূল যখন GTA-র ভোটের পক্ষে, তখন কিছুদিন আগেই, পাহাড়ে তৃণমূলের সঙ্গে জোট করে পুরভোটে লড়া বিমল গুরুং, GTA’র ভোটের বিরোধিতায় বুধবার থেকে অনশনে বসলেন!

গুরুংয়ের প্রতি নমনীয় BJP ? 
আর তৃণমূল সম্পর্কে গুরুংয়ের সুর যখন চড়া, তখন অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে কি পুরনো সঙ্গী বিমল গুরুংয়ের প্রতি নমনীয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে বিজেপি? বিমল গুরুঙ্গ বলেন, ' আমি চাই,  জোট ধর্ম সরকারকেও মানতে হবে। আমি বলতে চাই, সরকার আমাদের বক্তব্যে গুরুত্ব না দিয়ে জোর করে চাপিয়ে দিচ্ছে। ' 

বিমল গুরুঙ্গের সঙ্গে কোনও কথা হয়েছে কি বিজেপির ? বিজেপি সাংসদ রাজু বিস্ত জানান, ' না, এখনও পর্যন্ত আমার সঙ্গে কোনও কথা হয়নি। বিমল গুরুঙ্গই হোন বা অন্য কোনও নেতা বা পার্টি, যিনি গোর্খাদের জন্য ভাববেন, তিনি GTA-র বিরুদ্ধে থাকবেন, এটা আমি বলতে পারি।' 

' ট্রেনি সভাপতি সুকান্ত '
বিমল গুরুং যেমন GTA ভোটের বিরোধিতা করছে, তেমনই বিজেপির গলাতেও GTA বিরোধিতা। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারকে একহাত নেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ। তিনি সরাসরি আক্রমণ করেন সুকান্তকে।  বলেন , ' অপদার্থ সুকান্ত মজুমদার তিনি আগে নিজের দল সামলান ! একজন ট্রেনি সভাপতি ... রাজনীতি শেখেননি ও সভাপতি হওয়ার পর থেকে যা রেজাল্ট হচ্ছে ... ফেসবুক উঠে গেলে সুকান্তর বিজেপি উঠে যাবে' 

এই পরিপ্রেক্ষিতে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম গুরুঙ্গকে খোঁচা দিয়ে বলেন, এখন কোন দলে আছে? বিধানসভা ভোটের আগে TMC। এখন কোথায়? 

এই তরজার আবহেই আগামী ২৬ জুন জিটিএ-র নির্বাচন। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget