এক্সপ্লোর

Mukul Roy: ‘বিজেপি নেতা মুকুল রায়কে গ্রেফতার করা উচিত সিবিআই-ইডি-র', ট্যুইটে সরব কুণাল

Kunal Ghosh tweet on Mukul Roy: "বিজেপি নেতা মুকুল রায়কে গ্রেফতার করা উচিত সিবিআই-ইডি-র। সারদা-নারদকাণ্ডে মুকুল রায়কে গ্রেফতার করা উচিত।" 

কলকাতা: মুকুল আছে বিজেপিতেই। দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিরুদ্ধে যে পিটিশন জমা পড়েছিল, তা খারিজ করে দিলেন বিধানসভার অধ্যক্ষ। এদিকে, এই আবহেই বিস্ফোরক তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। টুইটে তিনি বলেন, "বিজেপি নেতা মুকুল রায়কে গ্রেফতার করা উচিত সিবিআই-ইডি-র। সারদা-নারদকাণ্ডে মুকুল রায়কে গ্রেফতার করা উচিত।"     

তিনি এও বলেন, ‘সিবিআই-ইডি-কে আগেই চিঠি পাঠিয়েছি। আমার সঙ্গে মুখোমুখি বসিয়ে মুকুল রায়কে জেরা করা উচিত। উনি একজন প্রভাবশালী ষড়যন্ত্রী।" বিস্ফোরক ট্যুইটে কুণাল ঘোষ বলেন, "নিজেকে বাঁচাতে উনি দল পরিবর্তন করেছেন। মুকুল রায়কে যেন কোনওভাবেই ছাড়া না হয়"। 

দীর্ঘ টানাপোড়েনর পর মুকুল রায় (Mukul Roy) বিজেপি-তেই (BJP) রয়েছেন বলে জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। শুক্রবার বিধানসভায় শুনানি চলছিল। সেখানে বিমান বলেন, "মুকুল রায় আছেন বিজেপিতেই।" দীর্ঘ শুনানির পর এ দিন মুকুল রায়ের বিরুদ্ধে জমা পড়া পিটিশনও খারিজ করে দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। বিমান বলেন, "পিটিশনের পক্ষে যথেষ্ট পরিমাণে প্রমাণ জমা দিতে পারেননি আইনজীবীরা। সেই কারণেই পিটিশন খারিজ করা হয়েছে।" এ দিকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, "অধ্যক্ষের রায়ই চূড়ান্ত।" গত বছর বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে সপুত্র তৃণমূলে (TMC) প্রত্যাবর্তন ঘটে মুকুলের। তার পর রাজ্য সরকারের তরফে তাঁকে বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যানও নিযুক্ত করা হয়। সাধারণত বিরোধী দলের বিধায়কদেরই পিএসই-র (PAC)মাথায় রাখা হয়। বিজেপি-র তরফে সেই মর্মে ছয় বিধায়কের নামও সুপারিশ করা হয়েছিল। তার পরেও মুকুলকে কেন পিএসি-র মাথায় বসানো হল, তা নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে।

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget