এক্সপ্লোর

Kunal Ghosh: আফশোস নেই বলেও কেঁদে ফেললেন, কথা বলতে গিয়ে ধরে এল গলা, কর্মীদের পাশে পেয়ে আবেগপ্রবণ কুণাল

TMC Removes Kunal: জানালেন, পদে নয়, পথে আছেন তিনি।

কলকাতা: দলে পদ গিয়েছিল আগে, এবার তৃণমূলের 'তারকা' প্রচারকের তালিকা থেকেও নাম বাদ গেল কুণাল ঘোষের। একের পর এক ধাক্কা খেয়েও কুণাল জানিয়েছেন, তিনি তৃণমূলের সাধারণ কর্মী ছিলেন, আছেন এবং থাকবেন। কিন্তু তাঁর প্রতি দলীয় কর্মীদের সমর্থন দেখে আবেগ ধরে রাখতে পারলেন না কুণাল। সর্বসমক্ষে কেঁদে ফেললেন তিনি। জানালেন, পদে নয়, পথে আছেন তিনি। (Kunal Ghosh)

বুধবারই দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। বৃহস্পতিবার দলের তারকা প্রচারকের তালিকা থেকেও নাম বাদ যায় কুণালের। এর সাংবাদিকবৈঠক করে কুণাল জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়েও দিব্যি তারকা হয়ে বসে রয়েছেন অনেকে। তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেই। শুধু তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই কোনও আফশোস নেই তাঁর। রোদে ঘোরার হাত থেকে বেঁচে গেলেন। (TMC Removes Kunal)

কিন্তু আফশোস নেই বলে সাংবাদিক বৈঠক থেকে বেরিয়ে গেলেও, দলীয়কর্মী-সমর্থকরা তাঁর জন্য এগিয়ে এসেছেন দেখে, নিজেকে স্থির রাখতে পারেননি কুণাল। চারিদিকে তখন তাঁর নামে স্লোগান শোনা যাচ্ছে। 'পাশে আছি, সাথে আছি' স্লোগানও শোনা যায়। সেই আবহে সংবাদমাধ্যম, কর্মী-সমর্থকদের সামনে দাঁড়িয়েই কেঁদে ফেলেন। কাঁদতে কাঁদতেই ঘোষণা করলেন, "পদে নয়, পথে আছি।"

আরও পড়ুন: Kunal Ghosh: তৃণমূলে আর 'তারকা' নন কুণাল, ফের খাঁড়া নামল দলের

এর আগে, ২০১৩ সালের ২৩ নভেম্বর যখন সারদা মামলায় গ্রেফতার হন, সেই সময় কাঁদতে দেখা গিয়েছিল কুণালকে। এদিন ফের কাঁদতে দেখা গেল কুণালকে। তিনি বলেন, "১৯৯৩ সালে যখন সিপিএম মমতাদিকে খুনের চেষ্টা করেছিল, অচৈতন্য দিদিকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ছুটেছিলাম। আজ যে বা যাঁরা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি, জমিদারি চালাচ্ছেন, একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি"। কর্মীদের সঙ্গে অসম্মান চলবে না বলে এদিন জানান কুণাল। মমতা এবং অভিষেক বিষয়টি বুঝবেন বলে আত্মবিশ্বাসী তিনি, জানান কুণাল।

এদিন কুণাল জানান, এযাবৎ তৃণমূল কর্মীদের পাশে থাকার সর্বতো চেষ্টা করেছেন তিনি। আজ যাঁরা ঘরে বসে দলের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, তাঁদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াবেন। দলের উন্নতির সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি। তাঁর কখনও পদের প্রয়োজন পড়েনি, আগামী দিনেও পড়বে না, এভাবেই রাস্তায় নেমে লড়াই চালিয়ে যাবেন বলে জানান কুণাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget