এক্সপ্লোর

Kurmi Agitation:দফায় দফায় বৈঠকেও অধরা রফাসূত্র, ৫ দিন ধরে কুড়মি আন্দোলনে অবরুদ্ধ রাজ্যের পশ্চিমাঞ্চল

Blockade In Rail: ৫ দিন ধরে কুড়মি আন্দোলনে অবরুদ্ধ রাজ্যের পশ্চিমাঞ্চল। প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠকেও মিলল না রফাসূত্র। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে জাতীয় সড়ক অবরোধের ১২০ ঘণ্টা পার।

আবির দত্ত, বিশ্বজিৎ দাস  ও হংসরাজ সিংহ, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া: ৫ দিন ধরে কুড়মি আন্দোলনে (Kurmi Agitation) অবরুদ্ধ রাজ্যের পশ্চিমাঞ্চল। প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠকেও মিলল না রফাসূত্র। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) খেমাশুলিতে জাতীয় সড়ক অবরোধের (National Highway Blockade) ১২০ ঘণ্টা পার। প্রায় ১০০ ঘণ্টা ধরে চলছে খেমাশুলি স্টেশনে রেল অবরোধ, পুরুলিয়ার কুস্তাউরেও ১২০ ঘণ্টার বেশি সময় ধরে চলছে অবরোধ। আদ্রা ডিভিশনে এখনও পর্যন্ত ১৮০টি ট্রেন বাতিল হয়েছে, চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। দাবিপূরণ না হলে আজ থেকে আন্দোলন আরও তীব্রতর করার হুঁশিয়ারি। জোর করে অবরোধ তুলতে রাজ্যের সাহায্য চেয়ে চিঠি রেলের। রাজ্য-কেন্দ্রর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

রবিবার সকালের ছবি...
পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে চলছে রেল অবরোধ। গত কাল সন্ধেয় একটি বৈঠক শুরু হয়েছিল। মাঝরাতেও একটি বৈঠক হয়। এমনকি আজ সকালেও বৈঠক হয়েছে। কিন্তু বার বার বৈঠকের পরও কোনও রফাসূত্র বেরোয়নি। অবরোধকারীদের একটাই বক্তব্য, অবিলম্বে তাঁদের দাবিদাওয়া পূরণ করতে হবে। 

বাতিল ট্রেন...
এদিকে এই আন্দোলনের জেরে আজও বাতিল দক্ষিণ-পূর্ব রেলের ৯৫টি দূরপাল্লার ট্রেন। এই নিয়ে গত ৫ দিনে ৪৯৬টি দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। তালিকায় রয়েছে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস। তা ছাড়াও বাতিল হাওড়া-মুম্বই মেল, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া-রাঁচি এক্সপ্রেস। সব মিলিয়ে তীব্র ভোগান্তি যাত্রীদের। তার উপর তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে কুড়মি আন্দোলনের জেরে লাগোয়া বাঁকুড়া জেলায় আসা-যাওয়াতেও সমস্যায় পড়েছেন অনেকেই। কেউ কেউ স্টেশনে এসে জানতে পারছেন রেল অবরোধের কথা। ফলে সড়ক পথে বা ঘুরপথে বেশি ভাড়া গুনে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। দূর-দূরান্ত থেকে অনেকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। রেল অবরোধের জেরে সমস্যায় পড়েছেন রোগী ও তাঁদের পরিজনেরা। কেউ কেউ কাজের সূত্রে অন্যত্র যান। রেল অবরোধের জেরে বাঁকুড়া থেকে বিষ্ণুপুর, খড়গপুর, মেদিনীপুর, পুরুলিয়া যেতে তাঁদের চূড়ান্ত সমস্যায় পড়ে হচ্ছে। কুড়মিদের লাগাতার আন্দোলনের জেরে চরম ভোগান্তি নিয়ে টুইটে রাজ্যকে নিশানা করেছেন  শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা লিখেছেন, রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। রেল ও  সড়ক অবরোধ চলছে। মনে হচ্ছে রাজ্য সরকারের ওপর আর আস্থা নেই। কেন আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে না? এটা মুখ্যমন্ত্রীর প্ররোচনার ফল। একই সুরে রাজ্যকে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। পাল্টা কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

আরও পড়ুন:আলপিনের মতো ফুটছে রোদ, কেমন থাকবে কলকাতা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Mamata Banerjee: 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন কুণাল ঘোষ, হতচকিত সকলেই
'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন কুণাল ঘোষ, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget