এক্সপ্লোর

Kurmi Protest Train Cancel : ক্রমেই জোরদার কুড়মি আন্দোলন, বাড়ছে দুর্ভোগ, শনিবার পর্যন্ত ২৫০র কাছাকাছি ট্রেন বাতিল

Kurmi Agitation : দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা চলছে। পাশাপাশি, রাজ্য সরকারকেও বিষয়টি জানানো হয়েছে।

সুনীত হালদার, হাওড়া : মঙ্গলবার থেকে কুড়মি আন্দোলনের জেরে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-টাটা ও চাণ্ডিল-আসানসোল সেকশনে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। শনিবার পর্যন্ত আড়াইশোর কাছাকাছি ট্রেন বাতিল করা হয়েছে।

বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিলের পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বহু  ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা চলছে। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে মঙ্গলবার থেকে এখন পর্যন্ত  ৪৩ টি বুলেটিন জারি করা হয়েছে। যার মাধ্যমে জানানো হচ্ছে যে বিক্ষোভের ফলে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর- টাটা ও চান্ডিল- আসানসোল সেকশনে পুরোপুরি ব্যাহত ট্রেন চলাচল। পাশাপাশি, রাজ্য সরকারকেও বিষয়টি জানানো হয়েছে। 

বাতিল হয়েছে,

  • রাঁচি-খড়গপুর এক্সপ্রেস
  • টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস
  • হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস
  • হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস
  • খড়গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল
  • টাটানগর-আসানসোল মেমু স্পেশাল
  • আদ্রা-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার
  • আসানসোল-রাঁচি মেমু প্যাসেঞ্জার
  • বোকারো স্টিল সিটি-আসানসোল মেমু প্যাসেঞ্জার
  • পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার
  • ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস ও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। 

    পাঁচদিনে পড়ল কুড়মিদের বিক্ষোভ-আন্দোলন। তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি ও মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনে রেল অবরোধ অব্যাহত। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কেও চলছে অবরোধ। ঝাড়গ্রামের লোধাশুলিতে জাতীয় সড়কের পাশাপাশি অবরুদ্ধ রাজ্য সড়কও। অবরোধের জেরে ট্রাক, লরি, বাসের কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন। চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। খাবার, জল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ট্রাক, লরির চালকরা। 

    পুজোর মুখে  ট্রেন পরিষেবা না পেয়ে নাজেহাল যাত্রীরা। যদিও দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসনযোগ আধিকারি আদিত্য কুমার চৌধুরী  জানিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা মঙ্গলবার থেকেই  ঘটনাস্থলে রয়েছেন ও তাদের বোঝানোর চেষ্টা চালাচ্ছেন । পাশাপাশি রাজ্য সরকারের কাছে এই বিষয়ে তুলে ধরা হয়েছে যাতে রাজ্য সরকারের সাহায্য তাদেরকে রেলের ট্র্যাক থেকে সরিয়ে দেওয়া যেতে পারে । কিন্তু যতক্ষণ না বিক্ষোভকারীরা রেলের ট্র্যাক থেকে সরছেন ততক্ষণ দক্ষিণ পূর্ব রেলের  পরিষেবা ব্যাহত থাকবে । আজও শনিবার বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিলের পাশাপাশি যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে।  বহু  ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। কবে এই সমস্যা মিটবে তার দিকেই কার্যত তাকিয়ে আছে রেল যাত্রীরা।

সেরা শিরোনাম

Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget