এক্সপ্লোর

Lakshmir Bhandar : লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ল ৫০০ টাকা, বড় ঘোষণা রাজ্য বাজেটে

Lakshmir Bhandar Increase : বর্তমানে 'জেনারেল কাস্টে'র মহিলারা 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে প্রতিমাসে ১ হাজার টাকা পান। SC-ST-র মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা করে পান। এবার এলাফে বেড়ে গেল অনেকটা টাকা। 

প্রত্যাশা ছিলই। ঘটলও তাই। ২০২১-এর বিধানসভা ভোটে লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্প ডিভিডেন্ড দিয়েছিল তৃণমূলকে। মহিলাদের ঢালাও সমর্থন পেয়ে তৃতীয়বার ক্ষমতায় আসে রাজ্যের শাসকদল। এবারও সেই অস্ত্রতেই শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশা মতোই বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক বরাদ্দ। বর্তমানে 'জেনারেল কাস্টে'র মহিলারা 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে প্রতিমাসে ১ হাজার টাকা পান। SC-ST-র মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা করে পান। এবার এলাফে বেড়ে গেল অনেকটা টাকা। 

লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ল ৫০০ টাকা । অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। সাধারণ মহিলারা মাসে পাবেন ১৫০০ টাকা করে, এসসি-এসটি-রা মাসে পাবেন ১৭০০ টাকা করে। এছাড়াও রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ দেওয়ার সিদ্ধান্ত। 

কখনও শুভেন্দু অধিকারী, কখনও সুকান্ত মজুমদার। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিতে নানা সময় নানা প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এবার বাজেট পেশের আগে শুভেন্দু পূর্বাভাস করেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার এবারও বাড়তে পারে। তবে তা দেবে নতুন সরকারই। শুভেন্দু দাবি করেন, অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানোর ঘোষণা করা হলেও, তা পূরণ করতে হবে নতুন সরকারকে,শুভেন্দুর কথায় বিজেপি সরকারকে। সেই অনুসারে ঘোষণাও হল। তবে এর ডিভিডেন্ড এবার তৃণমূল কতটা পায় , সেটাই দেখার । 

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও রাজ্য বাজেটে আর যা যা ঘোষণা করা হল - 

  • বেকার ভাতা : এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। ১৫ অগাস্ট থেকে দেওয়া হবে বেকার ভাতা, সিদ্ধান্ত রাজ্যের। পাবেন কারা ? মাধ্যমিক উত্তীর্ণ ২১ থেকে ৪১ বছর বয়সীরা পাবেন এই বেকার ভাতা। 
  • লক্ষ্মীর ভাণ্ডার : লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ল ৫০০ টাকা করে। ফেব্রুয়ারি মাস থেকেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা । ফেব্রুয়ারি মাস থেকেই সাধারণ মহিলারা মাসে পাবেন ১৫০০ টাকা করে, এসসি-এসটি মহিলারা মাসে পাবেন ১৭০০ টাকা করে ।
  • বাড়ছে DA-ও : রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের আরও ৪% ডিএ দেওয়ার সিদ্ধান্ত
    ১ এপ্রিল থেকে মিলবে বর্ধিত ডিএ। অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের।
  • সপ্তম বেতন কমিশন : এছাড়া সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। আশাকর্মী, প্যারাটিচার ও সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত।
  • সিভিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধি : ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃৃদ্ধির সিদ্ধান্ত
    আশাকর্মীদের ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের।
  • কর্মরত অবস্থায় মৃত্যুতে আশাকর্মীদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হল। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget