এক্সপ্লোর

Annapurna Bhandar : আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, SIR এ বাদ নাম ! পাবেন কি অন্নপূর্ণা ভাণ্ডার?

আগের প্রকল্পের উপভোক্তাদের নামই সরাসরি নতুন প্রকল্পে স্থানান্তর করা হবে এবং তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।

সোমবার রাজ্য মন্ত্রিসভা ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পে অনুমোদন দিয়েছে। বৈঠকের পর নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে জানিয়েছেন, যাঁরা আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেতেন, তাঁদের নতুন করে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর জন্য আবেদন করতে হবে না। আগের প্রকল্পের উপভোক্তাদের নামই সরাসরি নতুন প্রকল্পে স্থানান্তর করা হবে এবং তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।

নতুন আবেদনকারীদের জন্য আসছে পোর্টাল

মন্ত্রী জানিয়েছেন, যাঁরা এতদিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পাননি, তাঁদের জন্য খুব শীঘ্রই একটি নতুন পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করা যাবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর জন্য।

অগ্নিমিত্রা পাল বলেন, “পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদের নামই অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হবে। সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার করা হবে। আর যাঁরা এতদিন পাননি, তাঁদের জন্য খুব শীঘ্রই একটি পোর্টাল চালু করা হবে, যেখানে আবেদন করা যাবে।”

SIR-এ নাম বাদ, তাহলে কি মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার?

এখন সবচেয়ে বড় প্রশ্ন, SIR বা ভোটার তালিকা সংশোধনের পর যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা কি ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর সুবিধা পাবেন? এই বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন নারী ও শিশুকল্যাণমন্ত্রী। তিনি জানিয়েছেন, বাদ পড়া প্রায় ৯১ লক্ষ নাম নিয়ে সমীক্ষা ও বিশ্লেষণ করা হবে। সেই তালিকার মধ্যেও যাঁরা ট্রাইবুনালে আবেদন করেছেন অথবা CAA-র জন্য আবেদন করেছেন, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাঁরাও ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর সুবিধা পাবেন।

ট্রাইবুনালে আবেদন করলেও মিলবে সুবিধা

অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “৯১ লক্ষ নাম যেগুলো বাদ গেছে, সেগুলো নিয়ে একটা সার্ভে হবে। বিশ্লেষণ হবে এবং তার মধ্যেও যাঁরা ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁরা পাবেন অন্নপূর্ণার ভাণ্ডার। যাঁরা CAA আবেদন করেছেন, তাঁরাও পাবেন অন্নপূর্ণার ভাণ্ডার, যতক্ষণ না সিদ্ধান্ত হচ্ছে।”

কারা পাবেন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’?

  • আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেতেন যাঁরা
  • নতুন আবেদনকারী মহিলারা
  • SIR-এ নাম বাদ গেলেও ট্রাইবুনালে আবেদনকারীরা
  • CAA আবেদনকারীরা (চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত) 
  • অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন প্রক্রিয়া যাতে রাজ্যের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষও সহজে করতে পারেন, সেই দিকেই বিশেষ জোর দিচ্ছে সরকার। নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অনলাইন পোর্টালটিকে এতটাই সহজ ও ব্যবহারবান্ধব করে তৈরি করা হবে, যাতে কম শিক্ষিত বা অশিক্ষিত মানুষও কোনও সমস্যা ছাড়াই আবেদন করতে পারেন। 

    আরও পড়ুন : তৃণমূল কাউন্সিলের বাড়িতে মধুচক্র, গ্রেফতার এলাকার প্রভাবশালী নেতা

সেরা শিরোনাম

News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget