এক্সপ্লোর

Coal Trader: কয়লা ব্যবসায়ীর অফিসে হামলার ঘটনায় মূল চক্রীকে হেফাজতে নিতে চলেছে লালবাজার

Coal Trader: কেঁচো খুঁড়তে গিয়ে আগেই বেরিয়ে এসেছে কেউটে। বালিগঞ্জে কয়লা ব্যবসায়ীর অফিসে দুষ্কৃতী হানার তদন্তে নেমে ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার চক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ (Police)। 

কলকাতা: বালিগঞ্জে (Ballygunge) কয়লা ব্যবসায়ীর (Coal Trader) অফিসে হামলার ঘটনায় মূল চক্রী কুখ্যাত গ্যাংস্টার আমন সাউকে (Aman Shaw) এবার হেফাজতে নিতে চলেছে লালবাজার (Lalbazar)। বর্তমানে ঝাড়খণ্ডের পাকুড় জেলে বন্দি ওই দুষ্কৃতী। তার আগে গতকাল তার শাগরেদ রবিকুমার গুপ্তকে দেওঘর থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এনিয়ে কয়লা ব্যবসায়ীর অফিসে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। পুলিশ সূত্রে খবর, আমন জেলবন্দি থাকায় বাইরে থেকে তার হয়ে অপারেশন চালাত রবি। কয়লা ব্যবসায়ীর অফিসে হামলার সময়, বাইরে পাহারায় ছিল ওই দুষ্কৃতী। 

কেঁচো খুঁড়তে গিয়ে আগেই বেরিয়ে এসেছে কেউটে। বালিগঞ্জে কয়লা ব্যবসায়ীর অফিসে দুষ্কৃতী হানার তদন্তে নেমে ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার চক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ।  প্রাথমিক তথ্যপ্রমাণ থেকে স্পষ্ট ইঙ্গিত মেলে ঝাড়খণ্ডের গ্যাংস্টার আমন সাউয়ের দলবল কলকাতা সহ গোটা রাজ্যে সক্রিয়।  বালিগঞ্জের ওই ঘটনায় ঝাড়খণ্ড থেকে ২ দুষ্কৃতীকে শনিবার গ্রেফতার করেছেন লালবাজারের গোয়েন্দারা।  রবিবার বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে গ্রেফতার করা হল আরেক দুষ্কৃতী বিকাশ পাণ্ডেকে। পুলিশ সূত্রে দাবি, ধৃত ৩ জনই ঝাড়খণ্ডের  কুখ্যাত গ্যাংস্টার আমন সাউয়ের শাগরেদ।

গত ৮ জানুয়ারি বালিগঞ্জের শরত্‍ বসু রোডে কয়লা ব্যবসায়ী রোহিত পোদ্দারের অফিসে হানা দেয় ২ দুষ্কৃতী।  অভিযোগ, লুঠ করা হয় প্রায় ৭৫ হাজার টাকা। পুলিশ সূত্রে খবর,  তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দাদের ৩টি টিম ঝাড়খণ্ডের দেওঘরে তল্লাশি চালায়। শনিবার গ্রেফতার করা হয় আমন সাউ গ্যাংয়ের ২ সদস্য অবিনাশ কুমার রাউত ও চন্দন যাদবকে।  এরপর পাণ্ডবেশ্বর থেকে গ্রেফতার করা হয় বিকাশ পাণ্ডেকে। 

আমন সাউয়ের গ্যাংয়ের বিরুদ্ধে অপহরণ, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর,  মূলত কয়লা ব্যবসায়ীদের টার্গেট করত আমন সাউয়ের দলবল। ২৫ বছর ধরে ঝাড়খণ্ডের ত্রাস এই কুখ্যাত গ্যাংস্টার।  আমন এখন ঝাড়খণ্ডের পাকুড় জেলে বন্দি।  সেখান থেকেই সে কারবার চালাচ্ছে বলে অভিযোগ।  এখন বালিগঞ্জের ঘটনায় ঝাড়খণ্ডের ওই গ্যাংয়ের সদস্যরা একে একে ধরা পড়ায়, এ রাজ্যেও তারা জাল ছড়িয়েছে বলে গোয়েন্দাদের সন্দেহ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ED-র
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ED-র
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সেই সরকারি বাস চালকের বাড়িতে এবার মিলল বিপুল টাকা, সঙ্গে টাকা গোনার মেশিনও
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সেই সরকারি বাস চালকের বাড়িতে এবার মিলল বিপুল টাকা, সঙ্গে টাকা গোনার মেশিনও
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget