এক্সপ্লোর

Suvendu Adhikari:'আগে বাংলার ভোটে ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাট লাগিয়ে সততা প্রমাণ করুন', মমতাকে পাল্টা শুভেন্দুর

CM Mamata Banerjee: 'মুখ্যমন্ত্রী বলছেন, এনডিএ নাকি ইভিএম হ্যাক করবে। আগে বাংলার ভোটে ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাট লাগিয়ে সততা প্রমাণ করুন', দুর্গাপুরের সভা থেকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

দুর্গাপুর: 'মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলছেন, এনডিএ (NDA) নাকি ইভিএম হ্যাক (EVM Hack) করবে। আগে বাংলার ভোটে ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাট লাগিয়ে সততা প্রমাণ করুন', দুর্গাপুরের সভা থেকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাজ্য়ের শাসক দলের বিরুদ্ধে শেষ পঞ্চায়েত নির্বাচনে দেদার ব্যালট চুরি, ছাপ্পা ভোটের অভিযোগে সুর চড়িয়েছে বিজেপি-সহ বিরোধী দলগুলি। এদিন সেই আক্রমণই আরও ঝাঁঝাল করলেন শুভেন্দু। সঙ্গে জবাব দিলেন মুখ্যমন্ত্রীর মন্তব্যের। বললেন, 'কয়লা, বালি, পাথরের পর এবারের ভোটে ব্যালটও খেয়ে ফেলেছে তৃণমূল। এবার ইভিএম খাওয়ার পরিকল্পনা করছে।'

মমতা ও শুভেন্দু...
বৃহস্পতিবারই তৃণমূল নেত্রী বলেন, 'ইভিএম হ্যাক করার নানা পরিকল্পনা হচ্ছে। 'ইন্ডিয়া'র পরবর্তী বৈঠকে আলোচনা হবে। তবে বিজেপিকে হারিয়ে ভোটে জিতবে 'ইন্ডিয়া।' ২০২৪ সালের সাধারণ নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি-বিরোধী দলগুলি 'ইন্ডিয়া' শিরোনামে এক ছাতার তলায় জোট বেঁধেছে। যদিও বিজেপি শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে এই জোটকে আমল দিতে নারাজ। কিন্তু সংসদের চলতি বাদল অধিবেশনে মণিপুর ইস্যুতে 'ইন্ডিয়া'-এর সংঘবদ্ধ প্রতিবাদের ছবিটা কিছুটা হলেও অস্বস্তিতে রাখতে পারে গেরুয়া শিবিরকে। পাল্টা হিসেবে বার বার তাই বাংলা, রাজস্থান, ছত্তীসগঢ়ের কথা শোনা গিয়েছে বিজেপি সাংসদদের মুখে। এসেছে বঙ্গের হালের নির্বাচনের কথাও যা তৃণমূলনেত্রীর মন্তব্যের জবাব দিতে গিয়ে ফের মনে করিয়ে দিলেন শুভেন্দু। বললেন, 'পঞ্চায়েত ভোটে প্রায় ৫৪ হাজার আসনে বিজেপি প্রার্থী দিতে পেরেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবারের পঞ্চায়েত ভোটে লুঠ হয়েছে।' তাঁর আরও অভিযোগ, 'যে কজন প্রার্থী দিতে পেরেছিলেন, তাঁদের ভয় দেখানো হয়েছে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে তৃণমূল ভোট লুঠ করতে নেমে পড়ে। গণনার দিন গণনাকেন্দ্রে বিরোধীদের ঢুকতে দেওয়া হয়নি, ভোট লুঠ হয়েছে। ডিএম, এসপি-র নেতৃত্বে ডবল ব্যালট ছাপিয়েছেন বিডিও-রা। এত বাধার পরেও বিজেপি প্রায় ১১ হাজার আসনে জিতেছে। ঠিক ভাবে ভোট হলে এবার বিজেপি ৩০ হাজার আসনে জয় পেত।' 

নিশানায় সিপিএম...
বিজেপি বিরোধী জাতীয় জোটে তৃণমূলের সঙ্গে রয়েছে সিপিএম, কংগ্রেস-সহ একাধিক দল। এদিন তা নিয়েও খোঁচা দেন 'সিপিএমের বন্ধুদের দেখতে পাওয়া যাচ্ছে না। বেঙ্গালুরুতে ইয়েচুরির সঙ্গে মমতার সমঝোতা হয়ে গেছে। দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তি একসঙ্গে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হলে সিপিএমের নিচুতলার কর্মীরা বিজেপির সঙ্গে আসুন।' প্রসঙ্গত, রাম-বাম যোগের অভিযোগ অতীতে একাধিকবার তুলেছেন তৃণমূলনেত্রী। শুভেন্দুর এদিনের আহ্বানের পর সেই অভিযোগ আরও অক্সিজেন পাবে না তো? প্রশ্ন উঠছেই।   

আরও পড়ুন:'চাকরি হোক, মমতা চান না', মন্তব্য শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget