এক্সপ্লোর

Left Agitation: রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পর পথে বামেরা

Ration Scam:রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পর পথে নামল বামেরা । কলকাতার বিভিন্ন জায়গায় আজ রেশন দোকানের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন।

হিন্দোল দে, কলকাতা: রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পর পথে নামল বামেরা (Left Agitation)। কলকাতার বিভিন্ন জায়গায় আজ রেশন দোকানের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন ((Left Agitation In Front Of Ration Shop)। জোড়াসাঁকোতে সিপিএমের এরিয়া কমিটির উদ্যোগে রেশন দোকানের সামনে বিক্ষোভ।  একই ইস্যুতে কালীঘাটের পটুয়া পাড়ায় রেশন দোকানের সামনেও সিপিএমের বিক্ষোভ। ঘোলা জলে মাছ ধরতে নেমেছে সিপিএম। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অবশ্য অভিযোগ, বাম আমলে ফরওয়ার্ড ব্লকের উদ্যোগেই বাকিবুর রহমানের উত্থান হয়েছিল।

কী ছবি?
কলকাতার বিভিন্ন জায়গায় রেশন দোকানের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। যেমন ৪২ নম্বর কালিঘাট রোডের রেশন দোকানের পটুয়াপাড়ার সামনে বিক্ষোভ দেখান সিপিএমের কলকাতা জেলা কমিটির সদস্যরা। তাঁদের দাবি, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন বণ্টন দুর্নীতি মামলায় যে ভাবে ইডি গ্রেফতার করেছে, সে ভাবেই বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও ব্যবস্থা করতে হবে, দাবি তাঁদের। পাশাপাশি, রেশন-পরিষেবা যাতে জারি থাকে, সে কথাও দাবি করেছেন সিপিএম নেতারা। অন্য দিকে, রেশন দুর্নীতির অভিযোগে দীপাবলির পর আন্দোলনে নামছে বিজেপিও। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানালেন, এই মর্মে জেলা খাদ্য আধিকারিকের দফতরে ডেপুটেশন দেওয়া হবে। তবে এদিন যে ভাবে সিপিএম বিক্ষোভ দেখিয়েছে সেটিকেও আক্রমণ করেন সুকান্ত। তাঁর মতে, রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়বাড়ন্ত হয়েছিল বাম আমলে। নির্দিষ্ট করে বললে, ফরওয়ার্ড ব্লকের উদ্যোগেই ওই ব্যবসায়ীর উত্থান হয়, মনে করেন সুকান্ত। 

দুর্নীতি প্রসঙ্গে...
এদিন জানা যায়, রেশন দুর্নীতির তদন্তে আরও কয়েকটি ভুয়ো কোম্পানির হদিস পাওয়া গিয়েছে। ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের আরও ৫টি ভুয়ো কোম্পানি খোলা হয়েছিল। সব মিলিয়ে ১০টি ভুয়ো কোম্পানির হদিশ পায় ইডি। সূত্রের দাবি, প্রতিটি কোম্পানিই খোলা হয়েছিল রেশন-কেলেঙ্কারির কালো টাকা সাদা করার জন্য। পাশাপাশি, দুর্নীতির তদন্তে ইডির স্ক্যানারে ২৫টি মোবাইল ফোন রয়েছে বলে ইডি সূত্রে খবর। জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান-সহ ঘনিষ্ঠদের মোবাইল ফোনও ইডির রেডারে, বলছে সূত্রের খবর। জিজ্ঞাসাবাদের সময় প্রত্যেকের সামনেই খোলা হবে ফোনগুলি, খতিয়ে দেখা হবে চ্যাট ও কললিস্ট, এমনও শোনা যাচ্ছে। রেশন-দুর্নীতির তদন্তে বড় ভূমিকা নিতে চলেছে এই মোবাইল ফোনগুলি, ধারণা ইডির।

আরও পড়ুন:আজ কলকাতায় অমৃত কলস যাত্রা বিজেপির, কলেজ স্কোয়ার থেকে শুরু মিছিল

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget