এক্সপ্লোর

Narayan Debnath Health Update: খানিক স্বস্তি, চিকিৎসায় সাড়া দিচ্ছেন নারায়ণ দেবনাথ, খবর হাসপাতাল সূত্রে

Narayan Debnath Health Update: হিমোগ্লোবিন কমে যাওয়ায় রবিবার রাতে তাঁকে ২ ইউনিট রক্ত দেওয়া হয়। ভেন্টিলেটরি সাপোর্টে শরীরের অন্যান্য প্যারামিটার স্থিতিশীল রয়েছে। শারীরিক দুর্বলতা থাকলেও সজাগ রয়েছেন।

ঝিলম করঞ্জাই, কলকাতা: আপাতত খানিক স্বস্তি। প্রখ্যাত কার্টুনিস্ট (Cartoonist) নারায়ণ দেবনাথের (Narayan Debnath) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এমনটাই তাঁর হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালের তরফে জানানো হয়েছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রখ্যাত শিল্পী। টানা তিন দিন ধরে তিনি রয়েছেন ভেন্টিলেশনে (ventilation)। হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় রবিবার রাতে তাঁকে ২ ইউনিট রক্ত দেওয়া হয়। ভেন্টিলেটরি সাপোর্টে শরীরের অন্যান্য প্যারামিটার স্থিতিশীল রয়েছে। শারীরিক দুর্বলতা থাকলেও ৯৬ বছরের নারায়ণ দেবনাথ সজাগ রয়েছেন। তিনি চিকিৎসকদের কথায় সাড়া দিচ্ছেন বলেও হাসপাতাল সূত্রে খবর।

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন নারায়ণবাবু। বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত ২৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন নারায়ণবাবু। হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয় তাঁকে। মন্ত্রী অরূপ রায় এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা গত বৃহস্পতিবার তাঁকে দেখতেও যান হাসপাতালে। সেখানে অরূপের কাছ থেকে নারায়ণবাবুর স্বাস্থ্যের খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

আরও পড়ুন: 8/12 Release Date: ঘোষণা হল মুক্তির তারিখ, ২৬ জানুয়ারি আসছে '৮/১২'

নারায়ণবাবুর চিকিৎসায় হাসপাতালের তরফে মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গড়া হয়েছে। শনিবার স্বাস্থ্যের অবনতি হলে প্রবীণ শিল্পীকে ভেন্টিলেশন সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, গত বৃহস্পতিবার হাসপাতালের শয্যাতেই শিল্পীর হাতে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দেওয়া হয়। ২০২১ সালে ‘পদ্মশ্রী’ প্রাপকদের তালিকায় নাম ওঠে নারায়ণবাবুর। শারীরিক অসুস্থতার জেরে দিল্লিতে সম্মান নিতে যেতে পারেননি শিল্পী। প্রথমে কেন্দ্র জানায়, নারায়ণবাবুর বাড়ির সদস্যদের দিল্লি গিয়ে ‘পদ্মশ্রী’ সম্মান সংগ্রহ করতে হবে। তার পর বলা হয়, বাড়িতেই পৌঁছে দেওয়া হবে সম্মান।

সেই নিয়ে টালবাহানায় কয়েক মাস কেটে গেলেও সম্মান হাতে পাননি নারায়ণবাবু। কবে হাতে সম্মান পাবেন তিনি, সে নিয়ে প্রশ্ন করলে সদুত্তর দিতে পারেননি ধনখড়ও। বরং রাজভবন থেকে শিল্পীর বাড়িতে ৫ লক্ষ টাকার চেক পৌঁছে দেওয়া হয়। এত দিন পর শয্যাশায়ী অবস্থায় সেই সম্মান তুলে দেওয়া হয় নারায়ণবাবুর হাতে।

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget