এক্সপ্লোর

Leopard Attack: চলন্ত স্কুটিতে চিতাবাঘের হামলা, চা বাগানে মৃত ১

Jalpaiguri News:চলন্ত স্কুটিতে চিতাবাঘের হামলায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ডুয়ার্সের মেটেলি ব্লকের আইভিল চা বাগানের ঘটনা। মৃতের নাম সফিকুল ইসলাম। বয়স ৫০ বছর। 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: চলন্ত স্কুটিতে (Running Scooty) চিতাবাঘের (Leopard Attack) হামলায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ডুয়ার্সের (Doars) মেটেলি ব্লকের আইভিল চা বাগানের ঘটনা। মৃতের নাম সফিকুল ইসলাম। বয়স ৫০ বছর। 

কী ঘটেছিল?
সফিকুল আদতে মেটেলি ব্লকের বিধাননগর গ্রামপঞ্চায়েত এলাকার শালবাড়ির বাসিন্দা। মিস্ত্রির কাজ করতেন। গত কাল আইভিল চা বাগানে সেই কাজেই গিয়েছিলেন সফিকুল। রাতে স্কুটি চালিয়ে আইভিল চা বাগান থেকে ফিরছিলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সেই সময়ই আইভিল চা বাগানের বাংলো লাইনে আচমকা চলন্ত স্কুটির উপর একটি চিতাবাঘ লাফ দেয়। হঠাৎ চিতাবাঘের আক্রমণ পড়ে যান সফিকুল। এর পর তাঁর উপরই সরাসরি চড়াও হয় চিতাবাঘটি। সফিকুলের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে মাল সুপার স্পেশ্যালিটি নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। তার পর  জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রেফার করা হয়েছিল সফিকুলকে। কিন্তু জলপাইগুড়ি নিয়ে যাওয়ার পথেই মারা যান প্রৌঢ়। পরে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে-ও বলেন, 'আইভিল চাবাগানে চলন্ত স্কুটির উপর চিতাবাঘের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, মৃতের পরিবারকে  ক্ষতিপুরণ দেওয়া হবে।'

লোকালয়ে চিতাবাঘ...
গত জানুয়ারিতে লোকালয়ে চিতাবাঘের হানা ঘটে কোচবিহারে! কোচবিহার শহরের কলাবাগান এলাকায় চিতাবাঘ দেখা যায়। তাড়া খেয়ে ঘরে ঢুকে যায় চিতাবাঘটি। চিতাবাঘ দেখতে রাস্তায় ভিড়ও জমেছিল। ঘটনাস্থলে বন দফতরের কর্মী ও আধিকারিকরাও পৌঁছে যান। বাড়ির বাথরুমে দীর্ঘক্ষণ ছিল চিতাবাঘটি। বনবিভাগ ও পুলিশের তরফ থেকে এলাকাটি ঘিরে ফেলা হয়। এলাকায় খাঁচা বসানোর কাজ দ্রুত শেষ করে ফেলা হয়। যে বাথরুমে চিতাবাঘটি ছিল, সেটিও জাল দিয়ে ঘিরে ফেলা হয়। এখানেই বাঘটিকে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা করেন বন দফতরের কর্মীরা। কলাবাগান হাইস্কুল চত্বরে জারি হয় ১৪৪ ধারা। এই ঘটনা প্রসঙ্গে ব্যাঘ্র বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু বলেন, চিতাবাঘ কিন্তু শখে শহরে ঢোকেনি। সে পরিস্থিতির চাপে হয়ত বাধ্য হয়েছে শহরে ঢুকতে। অনেক জায়গায় জঙ্গল কেটে ফেলা হচ্ছে। এর ফলেই শুধু চিতাবাঘ নয়, কোথাও ভাল্লুক, কোথাও হাতি লোকালয়ে ঢুকে পড়ছে।
আইভিল চা বাগানের মাঝখান দিয়ে ফেরার সময় যে ভাবে সফিকুলের উপর ফের চিতাবাঘ চড়াও হওয়ার ঘটনা ঘটল, তাতেও কি একই জিনিসের প্রতিফলন ঘটেছে? আপাতত প্রশ্নের উত্তর খুঁজছেন স্থানীয়রা, শোকার্ত, পরিবার।

আরও পড়ুন:তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়

 

সেরা শিরোনাম

Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget