এক্সপ্লোর

Youth TMC Leaders Expelled:তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়

Shashi Panja And Bratya Basu:তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। দুজনকেই নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত অভিযোগে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি।

কলকাতা: তৃণমূল থেকে বহিষ্কৃত )TMC Expels Youth TMC Leaders) কুন্তল ঘোষ (Kuntal Ghosh) ও শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। দুজনকেই নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত অভিযোগে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন ব্রাত্য বসু ও শশী পাঁজা।

কী ঘোষণা শশী পাঁজার?
তৃণমূলের মুখপাত্র ও রাজ্যে নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা বলেন, 'দল কোনও দুর্নীতির সঙ্গে আপস করে না। আমাদের কোনও পদাধিকারী, নির্বাচিত জনপ্রতিনিধি বা তাঁদের আত্মীয় যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে আমরা অতীতেও কড়া ব্যবস্থা নিয়েছি।  তিনি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হোন বা হালের যুব নেতা কুন্তল ঘোষ বা কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় সাসপেন্ড রয়েছেন, কুন্তল ও শান্তনু দুজনেই অপসারিত হয়েছেন।' তবে একই সঙ্গে কর্নাটকের কেলেঙ্কারির প্রসঙ্গও টানেন তিনি। জানান, সেখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। তার জন্য সেখানকার শাসকদল বিজেপি লড়াই করছে যাতে তাদের বিধায়কদের জামিন দেওয়া যায়। তৃণমূলের সঙ্গে এখানেই তফাৎ বিজেপির, মনে করেন রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা। তাঁর কথায়, 'বিজেপির যে নেতারা এ রাজ্যেও হুমকি-হুঁশিয়ারি দিচ্ছে, তাদের বিরুদ্ধেও কোনও পদক্ষেপ করে না। শুভেন্দু অধিকারীর উদাহরণ দিয়ে তো বললামই।' একই সঙ্গে দিলীপ ঘোষের কথাও টানেন শশী পাঁজা। 

প্রেক্ষাপট...
গ্রেফতারির ৫দিনের মাথায় বলাগড়ের যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করল তৃণমূল। তাঁর আগেই গ্রেফতার হয়েছিলেন কুন্তল ঘোষ। এদিন তাঁকেও অপসারণের সিদ্ধান্ত নেয় জোড়াফুল শিবির। নির্দিষ্ট করে বললে কুন্তলকে গ্রেফতারির ৫২দিনের মাথায় এই বহিষ্কারে সিদ্ধান্ত নেয় দল। সম্পত্তির পাহাড় তৈরি করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, তদন্তে নেমে জানতে পেরেছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। গত কাল জানা যায়, চাকরি-বিক্রিতে দলীয় যোগ রয়েছে বলে জেরায় স্বীকারও করে নিয়েছেন ওই যুব তৃণমূল নেতা। কেন্দ্রীয় এজেন্সির দাবি, জেরায় শান্তনু দাবি করেছেন, চাকরিপ্রার্থী ছাড়াও অনেক তৃণমূল সদস্য চাকরি পেতে তাঁদের নথি পৌঁছে দিয়েছেন তৃণমূল নেতাদের কাছে। কাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল নথি? শান্তনুকে জেরা করে তারই হদিশ পাওয়ার চেষ্টা করছেন ইডি-র তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত নগদ ও সোনাদানা মিলিয়ে ১১১ কোটি টাকা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। অন্য দিকে, যুব তৃণমূল নেতা ছিলেন কুন্তল ঘোষ। চাকরি বিক্রিতে কোটি কোটি নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু প্রশ্নও রয়েছে বেশ কিছু। যেমন গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সন্দেহে ধৃত মানিক ভট্টাচার্যকে নিয়েও কেন কোনও সাড়াশব্দ নেই দলের?

আরও পড়ুন:কেন ছেড়েছিলেন তৃণমূল ? নন্দীগ্রাম দিবসে ব্যাখ্যা দিলেন শুভেন্দু

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Blog: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
Tapas Roy: 'টাটাকে ফেরানোর চেষ্টা আমরা করছি, করব', শিল্প নীতি নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের আগে বললেন শিল্পমন্ত্রী
'টাটাকে ফেরানোর চেষ্টা আমরা করছি, করব', শিল্প নীতি নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের আগে বললেন শিল্পমন্ত্রী
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget