এক্সপ্লোর

West Bengal Live Updates: ৭ দিনের মধ্যে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

West Bengal Live Updates: জেলা থেকে রাজ্য, সব খবর দেখে নিন এক নজরে

LIVE

Key Events
List of tainted teachers to be published within 7 days orders Supreme Court SSC Scam West Bengal Live Updates West Bengal Live Updates: ৭ দিনের মধ্যে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
৭ দিনের মধ্যে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
Source : ABP Live

Background

কলকাতা: ‘অযোগ্যদের’ পরীক্ষায় বসতে দেওয়ার অভিযোগে স্কুল সার্ভিস। কমিশনকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। SSC-র আইনজীবীকে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, যদি অভিযোগকারীর আইনজীবী প্রমাণ করতে পারেন যে, আবার ‘অযোগ্য’ প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে, তাহলে আপনাদের কড়া সমালোচনার মুখোমুখি হতে হবে। SSC-র আইনজীবীকে বিচারপতি বলেন, আপনাদের কাছে ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা রয়েছে। আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন, তাহলে তার ফল ভুগতে হবে। বিচারপতি প্রশ্ন করেন, ‘অযোগ্য’ প্রার্থীদের  জন্য কেন হাইকোর্টে গেছে SSC? কোনও যুক্তিই এর জন্য যথেষ্ট নয়, যদি না কিছু মন্ত্রী চান যে, ওই প্রার্থীরা থাকুন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল, কারণ কিছু মন্ত্রী চেয়েছিলেন তাঁদের প্রার্থীরা থাকুক। ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য জন্য বোর্ড, SSC এবং রাজ্য সরকার দায়ী।  বিচারপতি বলেন, আপনাদের জন্য যোগ্যরা চাকরি হারিয়েছেন। তাঁদের জীবন নষ্ট হয়ে গেছে। তাঁরা রাস্তায় নেমেছেন। আপনারা বিশৃঙ্খলা তৈরি করেছেন আর আমাদের দোষারোপ করা হচ্ছে? এটা কি ঠিক? বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট SSC-র কাজের ওপর কড়া নজর রাখছে। নির্দেশ নিয়ে কারচুপি করা হলেই হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট, হুঁশিয়ারি দেন বিচারপতি সঞ্জয় কুমার। 

আর.জি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নতুন তদন্ত বা পরবর্তী পর্যায়ের তদন্তের আবেদন জানিয়ে পরিবারের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি। এই মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। এই মামলার শুনানিও ডিভিশন বেঞ্চে হওয়া উচিত, মত বিচারপতি ঘোষের। মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, তিনি মনে করছেন যে, এই মামলায়, যে যে আবেদন করা হয়েছে, বা এই মামলার এখনকার শুনানির পর্যায়ে সওয়াল জবাব করা হচ্ছে যে, গোটা বিষয়টাই কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। যখন আরজিকর মামলার রায়দান শিয়ালদা আদালতের তরফ থেকে করা হয়, তারপরেই সরকারের তরফ সর্বোচ্চ শাস্তির আবেদন নিয়ে, তাঁরা কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। এবং সেই মামলা এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছে। সেই মামলার বিচারপক্রিয়া বিচারপতি দেবাংশু বসাকের এজেলাসেই হচ্ছে। এবং সেখানে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার আবেদনের শুনানিও সেখানেই হচ্ছে। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, তিনি মনে করেছেন, যে নিহতর পরিবারের তরফ থেকে এই যে আবারও যে পুনরায় তদন্ত চেয়ে যে আবেদন করা হয়েছে, সেই আবেদন শোনার এই পর্যায়ে এক্তিয়ার তার নেই। কারণ সেক্ষেত্রে সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের মধ্যে একটা মত পার্থক্য বা বোঝাপড়ায় ভুল তৈরি হতে পারে। সেটা কিন্তু, জুডিশিয়ারির যে ডেকোরাম রয়েছে, সেই ডেকোরামের পরিমন্থি। ফলে তিনি মনে করছেন যে, এই মামলা এখন যে পর্যায়ে রয়েছে, সেই মামলার শুনানি ডিভিশন বেঞ্চেই হওয়া উচিত। তিনি এই পর্যবেক্ষণের মাধ্যমে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে এখন নিয়ম মেনে এই মামলা, আবারও প্রধান বিচারপতির কাছে ফের চলে যাবে।  মাননীয় প্রধান বিচারপতি, তিনিই ঠিক করবেন, যে এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া পরবর্তী কোন বেঞ্চে যাবে। 

00:43 AM (IST)  •  29 Aug 2025

SSC News: নিয়োগ দুর্নীতি মামলায় SSC-কে সাতদিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

নিয়োগ দুর্নীতি মামলায় SSC-কে সাতদিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে দায়ী করল সর্বোচ্চ আদালত। বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্টই বলেন, মধ্যশিক্ষা পর্ষদ, SSC, রাজ্য সরকার গন্ডগোল করেছে, আর আদালতকে দোষারোপ করা হচ্ছে? এটা কি ঠিক? 

00:01 AM (IST)  •  29 Aug 2025

SSC News: সর্বোচ্চ আদালত SSC-র উদ্দেশে প্রশ্ন তুলল, দাগি প্রার্থীদের জন্য হাইকোর্টে কেন?

নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল, কারণ কোনও মন্ত্রী চেয়েছিলেন তাঁর প্রার্থীরা থাকুক। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির মামলায় এমনই মন্তব্য় করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সর্বোচ্চ আদালত SSC-র উদ্দেশে প্রশ্ন তুলল, দাগি প্রার্থীদের জন্য হাইকোর্টে কেন? এই পর্যবেক্ষণকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget