এক্সপ্লোর

Liver transplant : লিভার প্রতিস্থাপনে নতুন দিশা এসএসকেএম হাসপাতালে ! অপারেশন করলেন শুধু এসএসকেএমের চিকিত্‍সকরাই

Liver transplant : এসএসকেএম হাসপাতালে সফল লিভার প্রতিস্থাপনের পর বাড়ি ফিরলেন ৫৮ বছরের স্বপন বৈদ্য। এই প্রথম শুধু এসএসকেএমের চিকিত্‍সকরাই জটিল এই অস্ত্রোপচার করেন।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : লিভার প্রতিস্থাপনে ফের সাফল্য এসএসকেএম-এর।  এবার শুধু এসএসকেএম-এর চিকিত্‍সকরাই করেছেন অস্ত্রোপচার। বৃহস্পতিবার রোগীকে ছাড়া হল হাসপাতাল থেকে।   রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতালে এদিন এই সাফল্য উদযাপন উপলক্ষে হাজির ছিলেন বিশেষজ্ঞ চিকিত্‍সকরা।  

এসএসকেএম সূত্রে খবর , ২০০৯ সালে প্রথমবার এসএসকেএমে লিভার প্রতিস্থাপন হয় রোশন আলি নামে এক ব্যক্তির।  তারপর থেকে গত ১২ বছরে ২৭ জনের লিভার প্রতিস্থাপন হয়েছে এই হাসপাতালে।  

কিন্তু আগের ২৬ বার ভিন রাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিত্‍সক সুভাষ গুপ্তর চিকিত্‍সকদের টিম এসে অস্ত্রোপচার করে। তাঁদের সঙ্গে ছিলেন এসএসকেএমের চিকিত্‍সকরা।  গত ৮ ডিসেম্বরই প্রথম শুধু এসএসকেএমের চিকিত্‍সকরা অস্ত্রোপচার করেন। এসএসকেএম-এ স্বয়ংসম্পূর্ণভাবে লিভার প্রতিস্থাপন হওয়ার আনন্দিত চিকিত্‍সক অভিজিত্‍ চৌধুরী। 

আরও পড়ুন :

দ্বিতীয় ঢেউ, মৃত্যুমিছিল, ভ‍্যাকসিন... ফিরে দেখা ২১-এর করোনাকাল

৮ ডিসেম্বর যাঁর লিভার প্রতিস্থাপন হয়, সেই ৫৮ বছরের স্বপন বৈদ্যকে এদিন ছাড়া হল হাসপাতাল থেকে। লিভার প্রতিস্থাপনে বেসরকারি হাসপাতালে বিশাল খরচ।  সরকারি হাসপাতালে জটিল এই অস্ত্রোপচার হল বিনামূল্যে।  চিকিত্‍সকদের আশা, এবার  বহু রোগী সরকারি হাসপাতালে লিভার প্রতিস্থাপনের সুবিধা নিতে পারবেন।  

লিভার প্রতিস্থাপন এক জটিল সার্জারি । এর মাধ্যমে কঠিন রোগে কাহিল  লিভারকে সরিয়ে, তার জায়গায় সুস্থ লিভার বসানো হয়। লিভার যখন বিকল হয়ে যায়, তখন  প্রতিস্থাপন করার কথা ভাবা হয়। সিরোসিস হলে প্রাপ্তবয়স্কদের লিভার প্রতিস্থাপন করার প্রয়োজন পড়ে।  এছাড়াও লিভারের অনেক কঠিন অসুখেও প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা হয়। তবে প্রতিস্থাপনের অপারেশন নিঃসন্দেহে জটিল। এবং তার পরবর্তী যত্ন নেওয়ার বিষয়টিও বেশ কঠিন। তবে রাজ্যের সরকারি হাসপাতাল স্বয়ংসম্পূর্ণভাবে লিভার প্রতিস্থাপনে সক্ষম বলে রোগীদের মনে ভরসা বাড়বে বইকি। এর আগের ২৬ বার ভিন রাজ্যের বিশেষজ্ঞ চিকিত্‍সকের সাহায্য নেওয়া হয়। এই প্রথম শুধু এসএসকেএমের চিকিত্‍সকরাই জটিল এই অস্ত্রোপচার করেন।

 

সেরা শিরোনাম

Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget